বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
গোল কিক (Goal Kick) ফুটবল খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। যা বিশেষ কিছু নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। এই নিয়ম কিংবা প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় খেলা শুরু করা হয়। ফুটবল খেলার ১৬ নম্বর আইন হল এই গোল কিক। ফুটবল মাঠে প্রতিপক্ষ দলকে এই গোল কিক প্রদানের সুযোগ দেওয়া হয়। যখন পক্ষ দলের কোন খেলোয়াড় গোল দিতে ব্যর্থ হয় এবং বল যদি গড়িয়ে বা বাতাসে ভেসে গোল লাইন অতিক্রম করে। অর্থাৎ গোল দেওয়ার সময় বল যদি গোল হওয়া ছাড়াই গোল লাইন অতিক্রম করে, সেক্ষেত্রে বিপক্ষ দলকে গোল কিকের সুযোগ দেওয়া হয়। এখন বল যদি পক্ষ দলের কারো পায়ে লেগে গোল লাইন অতিক্রম করে সেক্ষেত্রে প্রতিপক্ষ দলকে কর্ণার কিক দেয়া হয়।
- গোল কিক শুধুমাত্র গোল লাইনের ভেতর থেকে নেয়া যাবে। এটি গোল লাইনের মধ্যে, গোলপোস্টের যে কোনো এক প্রান্তে থেকে করা যাবে।
- রেফারি আঙুল তুলে দেখিয়ে দিবেন কোন এরিয়া থেকে গোল কিক নেয়া হবে।
- গোল কিক নেয়ার সময় বলটি অবশ্যই স্থির অবস্থায় থাকতে হবে এবং কিক নেয়ার পর থেকেই পুনরায় খেলা শুরু হবে।
- সাধারনত গোলকিক একজন গোলকিপার নেন। তবে এটা আবশ্যক কিছু না। অন্য খেলোয়াড়ও এটা নিতে পারেন।
- গোল কিকের সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে অন্তত ৯.১৫ মিটার (১০ গজ) দূরে থাকতে হবে।
- যখন কোনো খেলোয়াড় গোলকিক থেকে সরাসরি বল পায় তখন অফসাইড থাকে না।
গোল কিক থেকে সরাসরি গোল করা সম্ভব। ফুটবলের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যদি গোল কিকটি সরাসরি প্রতিপক্ষের গোলপোস্টে চলে যায় এবং কোন সতীর্থ খেলোয়াড় তা স্পর্শ না করে, তবে তা একটি বৈধ গোল হিসেবে গণ্য হবে। এটি একটি বিশেষ ঘটনা যেখানে গোল কিকটি সরাসরি প্রতিপক্ষের গোলপোস্টে প্রবেশ করে এবং কোনো বাধা ছাড়াই গোল হয়। তবে, যদি গোল কিকটি কিকারের দলের কোন খেলোয়াড়ের মাধ্যমে স্পর্শ হয়, তাহলে সেই গোলটি বৈধ হবে না এবং খেলা পুনরায় শুরু হবে।
এছাড়া, যদি গোল কিকটি ভুলক্রমে কিকারের নিজের গোলপোস্টে চলে যায়, তাহলে এটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হবে না। এর পরিবর্তে, প্রতিপক্ষকে একটি কর্নার কিক দেয়া হয়। এই ধরনের পরিস্থিতি ফুটবল খেলার নিয়মে এক বিশেষ বিষয়, যা মাঠে খেলোয়াড়দের মনোযোগ এবং সঠিক কৌশল প্রয়োগের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।এছাড়া, যদি গোল কিকটি ভুলক্রমে কিকারের নিজের গোলপোস্টে চলে যায়, তাহলে এটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হবে না। এর পরিবর্তে, প্রতিপক্ষকে একটি কর্নার কিক দেয়া হয়। এই ধরনের পরিস্থিতি ফুটবল খেলার নিয়মে এক বিশেষ বিষয়, যা মাঠে খেলোয়াড়দের মনোযোগ এবং সঠিক কৌশল প্রয়োগের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।
বাংলা
English
