ইউরোপিয়ান প্লেয়াররা কেনো পাড়ি জমাচ্ছেন সৌদি লীগে? সৌদি সরকারের এতে কি লাভ?
ইউরোপিয়ান প্লেয়াররা কেনো পাড়ি জমাচ্ছেন সৌদি লীগে? সৌদি সরকারের এতে কি লাভ?

ইউরোপিয়ান প্লেয়াররা কেন পাড়ি দিচ্ছে সৌদি লীগে?সৌদি সরকারের লাভ

রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। শীঘ্রই যোগ দেবেন চেলসির এনগোলো কান্তেও। ক্রিস্টিয়ানো রোনালদো তো আগে থেকেই আছেন আল নাসের ক্লাবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে হঠাত করেই কেনো সৌদি ক্লাবগুলো ইউরোপিয়ান হাই প্রোফাইল প্লেয়ারদের তাদের লীগে নেওয়া শুরু করেছে? এর পেছনে কি অন্য কোনো বড় উদ্দেশ্য রয়েছে সৌদি সরকারের? 

 

সৌদি স্পোর্টস মন্ত্রণালয় তাদের স্পোর্টস সেক্টর ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। আর এই কাজের জন্য তারা দায়িত্ব দিয়েছে PIF বা Public Investment Fund নামক কোম্পানিকে। এই কোম্পানির মূল কাজ হলো সরকারি সহযোগিতায় তারা বিভিন্ন স্পোর্টস সেক্টরে ইনভেস্ট করবে। এই PIF কোম্পানিই কিন্ত ২০২১ সালে প্রিমিয়ারলীগের নিউক্যাসেল ইউনাইটেড ক্লাবকে কিনে নেয় ৪০৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে। যা নিউক্যাসেলকে পৃথিবীর সবচেয়ে ধনী ক্লাব বানায়। নিউক্যাসেল ইউনাইটেডের ৮০% স্টেক হোল্ডার এই PIF কোম্পানি। কতটা ধনী এই PIF? তাদের মোট সম্পদের পরিমান ৫০০ বিলিয়নের মতো।

সাম্প্রতিককালে এই PIF সৌদি আরবের ৪ টি প্রধান ফুটবল ক্লাব কিনে নিয়েছে। যার মধ্যে আছে রোনালদোর আল নাসের সহ আল ইত্তিহাদ,আল হিলাল, ও আল আহলি। এই ক্লাবগুলোর ৭৫% স্টেক হোল্ডার PIF। এখন ক্লাবগুলো শুধু কিনেই কিন্ত বসে থাকেনি PIF। তাদের উদ্দেশ্যে ইউরোপিয়ান একটু বয়স হয়ে গেছে এমন প্লেয়ারদের পেছনে ২০ বিলিয়ন অর্থ ইনভেস্ট করা আসন্ন বছরগুলাতে। সেই ইনভেস্টমেন্টেরই অংশ হলো বেঞ্জেমা বা এনগোলো কান্তের মতো প্লেয়াররা। PIF এর নেক্সট টার্গেটে আছে মদ্রিচ,অবামেয়াং,সার্জিও বুস্কেটস,উইলফ্রেড জাহা,এলেক্সিস সানচেজ,হুগো লরিসের মত হাই প্রোফাইল প্লেয়াররা। বেঞ্জেমাকে আল ইত্তিহাদ সাপ্তাহিক ১ মিলিয়ন ইউরোর অফার দিয়েছে।৩৫ বছর বয়সী কোনো প্লেয়ারকে এই অফার ইউরোপিয়ান কোনো ক্লাব কখনোই করবেনা। তাহলে এই পাহাড়সম পরিমান টাকা ইনভেস্টের আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো অবশ্যই আছে। সৌদি সরকারের এসবের পেছনে আসল উদ্দেশ্য হলো তারা ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায়। এরজন্য তাদের দেশীয় লীগের মান বাড়াতে হবে। এ কারনেই তারা ইউরোপিয়ান প্লেয়ার তাদের লীগে আনার জন্য এত উঠেপড়ে লেগেছে। আর রোনালদো বেঞ্জেমার মতো প্লেয়াররা যখন PIF এর পোর্টফলিওর আন্ডারে সুতরাং তাদেকে ব্যবহার করে সহজেই মার্কেটিং এর মাধ্যমে বর্হিবিশ্বের জনপ্রিয়তা আদায় করতে পারবে সৌদি লীগ।

 

শুধু ফুটবলেই নয় সৌদি সরকার অন্যান্য স্পোর্টস সেক্টরেও এই ইনভেস্টমেন্ট বজায় রেখেছে। গলফে তারা চালু করেছে নতুন টুর্নামেন্ট যা LIV Golf নামে পরিচিত। এই টুর্নামেন্ট খেলার জন্য বিশ্বের অনেক নামি-দামি গলফ প্লেয়ার PGA এর রুলস পর্যন্ত অমান্য করেছেন। ই-স্পোর্টস,WWE খাতেও প্রচুর ইনভেস্ট করেছে PIF। মোটর রেসের সর্বোচ্চ সংস্থা Formula 1 এর সাথে ১০ বছরের চুক্তি করেছে যার ফলে অন্তত পরবর্তী ১০ বছরে সৌদি আরবে Formula 1 রেস অনুষ্ঠিত হবে।

 

পরবর্তী ১০/১৫ বছরে সৌদি আরবের স্পোর্টস সেক্টর হতে চলেছে বিশ্বের মধ্যে আধুনিক ও সেরা স্পোর্টস সেক্টর গুলোর একটা।

This platform is proudly developed and supported by Trenza Softwares