বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
সঠিক সাইজের ব্যাট দিয়ে ব্যাটিং করছো তো?
ক্রিকেট মাঠে একজন ব্যাটসম্যানের প্রধান অস্ত্র হচ্ছে তার ক্রিকেট ব্যাট। আমরা হয়তো ভেবে থাকি ক্রিকেট ব্যাট একধরনের হলেই হয়েছে কিন্ত এইটা ভুল ধারণা। কেননা তোমার ব্যাটিং শেখার প্রাথমিক জিনিস হচ্ছে তোমার বয়স এবং উচ্চতা অনুযায়ী সঠিক ব্যাট নির্ধারণ করা।তুমি যদি সঠিক ব্যাট নির্ধারণে ব্যর্থ হয়ে থাকো,তবে এর প্রভাব পড়বে তোমার ব্যাটিং অনুশীলনের সময় এবং মাঠে খেলার সময়।কেননা,সঠিক ব্যাট দিয়ে খেলতে না নামলে তুমি তোমার পছন্দের শট খেলতে ব্যর্থ হবে।
চলো,তাহলে জেনে নিই,তুমি নিজেই কিভাবে তোমার বয়স এবং উচ্চতা অনুযায়ী সঠিক ব্যাট পছন্দ করবে?
প্রথমেই শুরু করা যাক জুনিয়র লেভেল থেকে তারপর সিনিয়র লেভেল নিয়ে কথা বলবো।
সাইজ ১ঃ এই সাইজের ব্যাট তৈরি করা হয় ৪-৫ বছর বয়সী বাচ্চাদের জন্য,যাদের উচ্চতা হয়ে থাকে ৪ ফুট থেকে ৪ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত।এই সাইজের ব্যাটের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫.৫ ইঞ্চি।
সাইজ ২ঃ এই সাইজের ব্যাট ৬-৭ বছর বয়সী বাচ্চাদের জন্য আদর্শ,যে সকল বাচ্চাদের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি থেকে ৪ ফুট ৬ ইঞ্চি। এই ধরণের ব্যাটের দৈর্ঘ্য হয়ে থাকে ২৭.৫ ইঞ্চি ।
সাইজ ৩ঃ ৭-৮ বছর বাচ্চাদের জন্য এই আকারের ব্যাট মানানসই,আপনার বাচ্চার উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি থেকে ৪ ফুট ৯ ইঞ্চি ভেতর হলে এই ব্যাট দিয়ে অনায়াসেই খেলতে পারবে। এই আকারের ব্যাটের দৈর্ঘ্য ২৮.৫ ইঞ্চি ।
সাইজ ৪ঃ যাদের বয়স ৯-১০ বছর এবং উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি থেকে ৪ ফুট ১১ ইঞ্চি তারা অনায়াসেই খেলতে পারে এই সাইজের ব্যাট দিয়ে। এই ধরণের ব্যাটের দৈর্ঘ্য হয়ে থাকে ২৯.৫ ইঞ্চি।
সাইজ ৫ঃ এই আকারের ব্যাট একদম পারফেক্ট হয়ে থাকে ১০-১২ বছর বয়সী বাচ্চাদের জন্য যাদের উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি থেকে ৫ ফুট ২ ইঞ্চির মধ্যে। এই আকারের ব্যাটের দৈর্ঘ্য ৩০.৫ ইঞ্চি ।
সাইজ ৬ঃ এই ধরণের ব্যাট জুনিয়র পর্যায়ের সবচেয়ে বড় সাইজের ব্যাট।যাদের বয়স ১১ থেকে ১৩ বছর বয়সী এবং উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ ফুট ৪ ইঞ্চি তারা অনায়াসেই এই আকারের ব্যাট দিয়ে খেলা শুরু করতে পারো ।
সিনিয়র পর্যায়ের ব্যাটের ডিজাইন করা হয়ে থাকে ব্যাটের হাতলের উপর নির্ভর করে।সিনিয়র পর্যায়ের ব্যাট ৩ ধরণের হয়ে থাকেঃ হ্যারো,শর্ট হ্যান্ডেল,লং হ্যান্ডেল।
হ্যারোঃ সিনিয়র পর্যায়ে যাদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি থেকে ৫ ফুট ৮ ইঞ্চি,এই উচ্চতার খেলোয়াড়দের জন্য এই ধরণের ব্যাট ডিজাইন করা হয়।
শর্ট হ্যান্ডেলঃ যে কোন প্রাপ্তবয়স্ক খেলোয়াড় যাদের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি থেকে ৬ ফুট পর্যন্ত তারা সহজেই এই ধরনের ব্যাট দিয়ে খেলতে পারো। সাধারণত সিনিয়র লেভেলের খেলায় এই সাইজের ব্যাট দিয়েই খেলে থাকে সবাই।
লং হ্যান্ডেলঃ এই ধরণের ব্যাট খুব একটা ব্যবহৃত হয় না। মূলত যাদের উচ্চতা ৬ ফুটের অধিক সে সকল ব্যাটসম্যানরা এই ধরণের ব্যাট দিয়ে খেলে থাকে।
তবে শর্ট হ্যান্ডেল এবং লং হ্যান্ডেল ব্যাট এর মাঝে খুব একটা পার্থক্য নেই,ব্যাটের ব্লেডের দৈর্ঘ্য একই থাকে শুধু হাতলের দৈর্ঘ্য কম বেশী হয়ে থাকে।
তবে এইটি মনে রাখা উচিত ব্যাটের আকারের ক্ষেত্রে যে বয়সের সূচক দেওয়া হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ উচ্চতার সূচক।কেননা উচ্চতা দিয়েই সঠিক সাইজের ব্যাট কেনা যায়।
কোন সাইজের ব্যাট তোমার জন্য ভালো সেটা পরীক্ষা করার একটা উপায় আছে।তা হচ্ছে,তুমি সোজা হয়ে দাঁড়াও এবং হাত পাশে সোজা রাখো।এইবার ব্যাটটি তোমার পায়ে বরাবর রাখো, ব্যাটটি তোমার কব্জি পর্যন্ত পৌঁছেছে কিনা দেখো। যদি না হয় তবে এর বড় সাইজের ব্যাট ট্রাই করতে পারো ।
বাংলা
English
