বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
বিপিএলের নবম সংস্করনে খুলনার জার্সি গায়ে ৩৩৩.৩৩ স্ট্রাইক রেটে মাত্র ৯ বলে ৩০ রানের বিস্ফোরক ইনিংস দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই ইনিংস দিয়েই নিজের অভিষেক আসরে হাবিবুর রহমান সোহান নামের তরুণ এই ক্রিকেটার সব আলো নিজের করে নিয়েছেন। এরপর থেকেই সোহানকে নিয়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন কে এই সোহান? কিভাবে উঠে এলো বাংলাদেশের ক্রিকেটে?
ডানহাতি মারকুটে এই ব্যাটারের জন্ম ১৯৯৯ সালের ২০ নভেম্বর। তার ক্রিকেটের সূচনা নিজ শহর সিরাজগঞ্জ থেকেই। পরবর্তীতে নিজের স্বপ্ন ছুঁতে পাড়ি জমান রাজশাহীতে।
সেখানে বিভিন্ন কর্পোরেট লীগ খেললেও নিজের মনকে স্থির রাখতে পারেননি এই তরুন ব্যাটার। যার ফলস্রুতিতে ২০২০ সালে ঢাকায় এসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব একাডেমিতে ভর্তি হন নিজেকে তৈরি করতে।
গত বছর মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলে লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যান হাবিবুর। নতুন বলে স্বাচ্ছন্দ্যে মারতে পারেন এবং বলকে উইকেটের চারপাশে পাঠাতেও বেশ পটু সোহান। একজন আদর্শ ব্যাটসম্যান হওয়ার সকল গুনাবলি বিদ্যমান সোহানের ব্যাটিংয়ে। হাই ব্যাকলিফট, ক্ল্যাসিক মুভ, উইকেটের চারদিকে স্কোরিং শর্ট খেলার এবিলিটিসহ ছক্কা হাকানোতেও বেশ পারদর্শী এই ওয়ান্ডার বয়।
বিপিএলে সোহানের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন,অসাধারণ ব্যাটিংয়ের দক্ষতা রয়েছে সোহানের। বিশেষ করে, এরকম চাপের পরিস্থিতিতে ব্যাট করেছে, এরকম উত্তেজনার ম্যাচ খেলেছে অবশ্যই অনেক ভালো ব্যাটার সে।
আসন্ন বিপিএলের ২০২৪/২৫ ঢাকা ক্যাপিটাসলের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় এই হার্ড হিটার।
বাংলা
English
