বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
বাচ্চাদের ক্রিকেট শেখাবেন যেভাবে
বাচ্চাদের ক্রিকেট খেলা শুরু করার জন্য আলাদা কোন পথ নেই,তবে বাচ্চাদের কাছে ক্রিকেট খেলা উপভোগ্য করার জন্য কিছু টিপস আছে। যে টিপস অনুসরন করে আপনিও বাচ্চাদেরকে ক্রিকেট শেখাতে পারবেন সহজে।
১।থ্রো এবং ক্যাচিং প্রশিক্ষণঃ
শুধু ক্রিকেট নয় বরং প্রত্যেক খেলার প্রথম পাঠ হচ্ছে বল ধরতে পারা এবং মারতে পারা।প্রথমে আপনি আপনার বাচ্চা থেকে কয়েক হাত দূরে দাড়ান এবং একটি স্পঞ্জ বল বাচ্চার হাতে তুলে দিন।আপনার বাচ্চাকে বলটি ধরতে এবং নিক্ষেপ করতে উৎসাহিত করুন।যদি তারা ধীরগতিতে বল ধরতে পারে তবে আপনি এক পা দূরত্ব বাড়াতে পারেন।ক্যাচ ধরতে কিছুটা সময় লাগতে পারে কিন্ত প্রতিদিনের কয়েক মিনিটের 'ক্যাচিং টাইম' আপনার বাচ্চার মনো যোগ শক্তি বাড়াতে সাহায্য করে।
এবার আপনি বল ছুড়ে মারার জন্য কিছুটা উৎসাহিত করে তুলুন এবং যখন সে পারবে তখন আপনি কম দূরত্ব এর একটি নিশানা ঠিক করে দিন ।যখন সে নিশানা লক্ষ্য করে বল ছুড়তে পারবে তখন তাকে অভিবাদন জানান।
২।ব্যাট ধরতে পারা শেখানঃ
আপনার বাচ্চাকে একটি প্লাস্টিক ব্যাট কিনে দিন এবং তাকে ব্যাট দিয়ে মারতে বলুন।কিন্ত প্রথমেই তাকে ব্যাটিং টেকনিক শেখাতে যাবেন না।কেননা তাহলে ব্যাটিংটা বাচ্চার কাছে কঠিন বিষয় হয়ে দাঁড়াবে।তাই বাচ্চাকে প্রথমে আপনি ব্যাট গ্রিপিং শেখান এবং 'হিটিং গেইম' শেখান।
৩। একসাথে বাচ্চাকে নিয়ে টিভিতে খেলা দেখুনঃ
যখনই সময় পাবেন তখনই বাচ্চাকে নিয়ে টিভির সামনে বসে পড়ুন ক্রিকেট খেলা দেখতে।এছাড়াও ইউটিউবে অনেক ক্রিকেট ভিডিও আছে যা আপনি আপনার বাচ্চাকে দেখাতে পারেন।
৪।ক্রিকেট ক্লাবে ভর্তি করে দেওয়াঃ
সবচেয়ে সেরা একটি উপায় হচ্ছে বাচ্চাকে ক্রিকেট শেখানোর জন্য একটি ক্রিকেট ক্লাবে ভর্তি করে দেওয়া কেননা এতে করে আপনার বাচ্চা চারপাশে ক্রিকেটীয় পরিবেশে বড় হওয়ার সুযোগ পাবে এবং ক্রিকেটের সাথে সখ্যতা বাড়তে থাকবে এতে করে সে নিজের ভেতর থেকেই ভালো ক্রিকেটার হওয়ার জন্য অনুধাবন করতে পারবে।
এছাড়া বর্তমানে ক্রিকেটসহ অন্য যে কোন খেলা শেখার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইন।আপনি আপনার বাচ্চাকে সহজেই দেশসেরা খেলোয়াড় এবং কোচদের থেকে ক্রিকেট শেখার সুযোগ করে দিতে পারেন অনলাইনে কোর্স করার মাধ্যমে। এতে করে আপনার বাচ্চার ক্রিকেট বেসিক হয়ে উঠবে শক্তিশালী।
বাংলা
English
