দল পাননি যেসব বড় তারকারা ২০২৫ আইপিএলে
দল পাননি যেসব বড় তারকারা ২০২৫ আইপিএলে

আজকের ব্লগে আমরা জানবো ক্রিকেট দুনিয়ার যেসব তারকা যারা দল পাননি ২০২৫ আইপিএলে। 

ডেভিড ওয়ার্নার

সর্বোচ্চ ৬২টি অর্ধশতক নিয়ে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। যার নামের পাশেও রয়েছে আইপিএল ট্রফি জয়ী অধিনায়কের তকমা। ২০১৬ আসরে তার নেতৃত্বেই নিজেদের একমাত্র আইপিএল শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট হাতে করেছেন সাড়ে ৬ হাজারেরও বেশি রান। অথচ তিনিই কিনা দল পাননি এবারের আইপিএলে। নাম তার ডেভিড ওয়ার্নার। 

কেন উইলিয়ামসন

কিউই এ ব্যাটার সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানসের হয়ে খেলেছেন ১০টি মৌসুমে। তার ২১২৮ রানের বিপরীতে রয়েছে ১৮ ফিফটি। 

স্টিভ স্মিথ

অজিদের সাবেক এ কাপ্তান আইপিএলে ম্যাচ খেলেছেন ১০০ টিরও বেশি। অভিজ্ঞ এ ব্যাটারকেও দলে বেড়ায়নি কোনো ফ্রাঞ্চাইজি। বল টেম্পারিং কাণ্ডের জন্য শুধু ২০১৮ সালের আইপিএলে স্টিভেন স্মিথকে খেলার অনুমতি দেওয়া হয়নি।

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দল না পাওয়াও বড় ঘটনা। গত মৌসুমে ৯ ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ উইকেট নেওয়া এই পেসার এর আগে নিলামে প্রতিবারই দল পেয়েছেন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আরও আছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, মুজিব উর রাহমান, স্টিভেন স্মিথ, নাভিন উল হাক, ডেওয়াল্ড ব্রেভিস।

প্রসঙ্গত, আইপিএলের মেগা নিলামে এবার নাম ছিল বাংলাদেশের ১২ ক্রিকেটারের কিন্তু দল পাননি একজনও

This platform is proudly developed and supported by Trenza Softwares