টেস্ট ক্রিকেটের জার্সি সাদা হয় কেনো?
টেস্ট ক্রিকেটের জার্সি সাদা হয় কেনো?

অন্যান্য খেলার মতো ক্রিকেটেও দুই দলের দুই ধরনের জার্সি হয়ে থাকে। কিন্ত টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আমরা দেখি দুই দলেরই একই রকম সাদা জার্সি হয়ে থাকে। কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেনো টেস্ট খেলায় দুই দলেরই একই রকম সাদা জার্সি হয়?  এটা কি বৈজ্ঞানিক কোনো কারনে নাকি আর পাচটা ক্রিকেটের নিয়মের মতো এটিও একটি ক্রিকেটিয় নিয়ম। আসুন জেনে নিই আসল কারন।

ক্রিকেট খেলায় রয়েছে তিনটি ফরম্যাট। টি টোয়েন্টি,ওডিআই এবং টেস্ট। এগুলোর মধ্যে টেস্ট ক্রিকেট ই সবচেয়ে বেশি সময়ব্যাপি খেলা হয়। টেস্ট ক্রিকেট খেলা হয় ৫ দিন ব্যাপি। প্রতি দিনে প্রায় ৭/৮ ঘন্টা করে ফিল্ডিং করতে হয়। ব্যাটসম্যানদেরও একটা লম্বা সময় পিচে থেকে ব্যাট করতে হয়।

এতে দীর্ঘক্ষন প্লেয়ারদের রোদের মধ্যে থাকতে হয়। অন্যান্য রঙ্গিন কাপড়ের চেয়ে সাদা কাপড়ের তাপ শোষন ক্ষমতা অনেক কম। যেহেতু ফিল্ডার বা ব্যাটসম্যানদের একটা লম্বা সময় ফিল্ডে থাকতে হয় তাই রোদের তাপের হাত থেকে বাচতে সাদা কাপড়ের জার্সি ব্যবহার করা হয়ে থাকে টেস্ট ক্রিকেটে। এতে অতিরিক্ত গরমের হাত থেকে একটু হলেও রক্ষা পায় খেলোয়াড় রা। 

This platform is proudly developed and supported by Trenza Softwares