বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
বেসবল কৌশল বলতে সাধারণত বুঝায়- ব্যাটসম্যানরা উইকেট বাঁচানোর চেয়ে রান করাকে বেশি গুরুত্ব দেন। ক্রিকেট মানেই কি ধৈর্য, ধীরগতির ইনিংস আর উইকেট বাঁচানোর লড়াই? আধুনিক ক্রিকেটে সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এক নতুন কৌশল- যা অনেকটা বেসবল খেলার আক্রমণাত্মক ধাঁচের মতো। ক্রিকেট দুনিয়ায় এটি এখন পরিচিত "বেসবল কৌশল" নামে, কেউ কেউ একে ডাকে "বাজবল" (Bazball) হিসেবেও।
এই কৌশল মূলত ব্যাটিংয়ের ধরন বদলে দিয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যেখানে একসময় উইকেটে টিকে থাকা ছিলো মুখ্য, সেখানে এখন মূল লক্ষ্য দ্রুত রান তোলা। ২০২২ সালে এই স্টাইল প্রথম আলোচনায় আসে ইংল্যান্ড দলের হাত ধরে।
এই কৌশলের মূল বৈশিষ্ট্যগুলো হলোঃ
আক্রমণাত্মক ব্যাটিং: ব্যাটসম্যানরা রক্ষণাত্মক খেলার বদলে আগ্রাসী মনোভাব নিয়ে খেলেন। প্রথম থেকেই চালিয়ে খেলতে দেখা যায়, যেন টি-টোয়েন্টির গতি এসে ঢুকেছে টেস্টে।
দ্রুত রান তোলা: বেসবল কৌশলের সবচেয়ে বড় দিক হলো দ্রুত রান সংগ্রহ। সেশন প্রতি ৪-৫ রান রেটেও খেলছে দলগুলো—যা একসময় কল্পনাতীত ছিল সাদা পোশাকের ক্রিকেটে।
উইকেট নয়, রানই মুখ্য: এই কৌশলে ব্যাটসম্যানদের মূল লক্ষ্য থাকে রান তোলা, এমনকি সেটা করতে গিয়ে যদি আউট হওয়ার ঝুঁকি নিতে হয়, তাতেও আপত্তি নেই।
বেসবলের জনক ইংল্যান্ড: ২০২২ সালে এই স্টাইল প্রথম আলোচনায় আসে ইংল্যান্ড দলের হাত ধরে। বিশেষ করে কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের যুগলবন্দীতে। তাঁদের হাত ধরে ক্রিকেটে ‘বাজবল’ নামে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা পায়।
বেসবল কৌশল যেভাবে কাজ করে: এই কৌশল শুধু একটি খেলার ধরন নয়, বরং ক্রিকেট দর্শনেরই একটি পরিবর্তন। খেলাটা এখন শুধু ধৈর্যের পরীক্ষা নয়, বরং আগ্রাসনের মঞ্চও। কে জানে, আগামী দিনগুলোতে হয়তো ক্রিকেটে আর-ও বেশি দেখা যাবে বেসবলের এই রোমাঞ্চকর ছাপ। বেসবল কৌশল হলো ক্রিকেটে এমন এক আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারা, যেখানে উইকেট রক্ষা নয়—দ্রুত রান করাই একটি দলের প্রধান লক্ষ্য।
বাংলা
English
