বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হতে পারে যেভাবে-
ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। ক্রিকেট খেলার রয়েছে কত শত নিয়ম কিন্ত একজন ব্যাটসম্যান খেলা চলাকালীন সময়ে কীভাবে আউট হতে পারে সেই নিয়মগুলোই বোধহয় একটু বেশী ইন্টারেস্টিং।তবে যেভাবে আউট করা হোক না কেন,তার জন্য অবশ্যই বোলিং দলকে আউটের জন্য আবেদন করতে হবে আম্পায়ারের নিকট।বর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান ১১ রকম ভাবে আউট হতে পারেন।আসুন জেনে নিই,সেই ১১ রকম আউটের নিয়মগুলো-
১। বোল্ডঃ কোন বোলারের বল ডেলিভারি করার পর সরাসরি যদি উইকেট ভেঙ্গে দেয় অথবা বেল উড়ে যায় তাহলে ব্যাটসম্যান বোল্ড আউট হন।যদি বল স্টাম্পে আঘাত করে কিন্ত বেল না পড়ে তাহলে ব্যাটসম্যান আউট হবেন না।
২। কটঃ ব্যাটসম্যানের ব্যাট থেকে কিংবা গ্লাভস ছুঁয়ে বল মাটিতে স্পর্শ করার আগেই ফিল্ডিং দলের কেউ যদি বলটি ধরে নেয় তাহলে ব্যাটসম্যান কট আউট হবেন।কট আউট মূলত তিন প্রকারের হয়ে থাকে- ক) কট বাই দ্যা ফিল্ডার খ) কট অ্যান্ড বোল্ড গ) কট বিহাইন্ড।
৩। এলবিডব্লিউঃ বোলারের বল ডেলিভারি করার পর যদি ব্যাটে স্পর্শ না করে ব্যাটসম্যানের যে কোন জায়গায় লাগলে,আম্পায়ারের বিবেচনায় যদি মনে হয় বল স্টাম্প লাইনে রয়েছে তাহলে আউট ঘোষণা করতে পারেন।
৪। স্টাম্পডঃ বোলার বল করার পর যদি ব্যাটসম্যান ক্রিজ থেকে বের হয়ে এসে বলকে ব্যাটে লাগাতে ব্যর্থ হয় অথবা ব্যাটসম্যানের শরীরের কোন অংশ যদি ক্রিজ স্পর্শ করে না থাকে তাহলে উইকেটরক্ষক বলটিকে তালুবন্দী করে বেল উড়িয়ে দেয় বা স্টাম্প ভেঙ্গে দেয় তবে সেটি স্টাম্প আউট।
৫। রান আউটঃ যখন ব্যাটসম্যান রান নেওয়ার সময় ক্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ান এবং তার ক্রিজে পৌঁছানোর আগেই যদি ফিল্ডারের ছুঁড়ে মারা বল সরাসরি/কিপার দ্বারা স্টাম্পে আঘাত হানে তবে সেটি রান আউট।
৬। টাইমড আউটঃ একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর যদি নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী ব্যাটসম্যান ক্রিজে নামতে ব্যর্থ হন কিংবা ব্যাটিং শুরু করতে না পারেন তবে ফিল্ডিং দলের আবেদনের প্রেক্ষিতে তিনি টাইমড আউট হবেন।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী,টেস্টে এবং ওয়ানডে তে ১২০ সেকেন্ড বা দুই মিনিট এবং টি-টুয়েন্টিতে ৯০ সেকেন্ডের মধ্যে ব্যাটসম্যানকে ক্রিজে নামতে হবে।এটি কেবল ব্যাটারের ক্রিজে পৌঁছানোর ক্ষেত্রেই নয়,ব্যাট-হেলমেট কিংবা অন্য কোন কারনে প্রতিপক্ষ ও আম্পায়ারের অনুমতি ছাড়া সময়-ক্ষেপণ করতে পারবেন না।
৭। রিটায়ার্ড আউটঃ কোন কারণে যদি ব্যাটসম্যান ক্রিজে সমস্যায় পড়ে এবং ব্যাটিং করা অসম্ভব হয়ে পড়ে তখন সেই ব্যাটসম্যানকে রিটায়ার্ড হার্ট বলে।যদি কেউ নিজের নিজের ইচ্ছাতেই উঠে আসে তবে তাকে বলা হয় রিটায়ার্ড আউট।
৮। হ্যান্ডেল্ড দ্যা বলঃ বোলার বল করার পর ব্যাটসম্যান সেই বল যদি ব্যাটের বদলে হাত দিয়ে ধরে তবে সেটি হ্যান্ডেল্ড দ্যা বল আউট।
৯। হিট দ্যা বল টোয়াইসঃ ডেলিভারি হওয়া কোন বল যদি ব্যাটসম্যান দুইবার আঘাত করেন তাহলে তিনি 'হিট দ্যা বল টোয়াইস' আউট হবেন।প্রথমবার হিট করার পর দ্বিতীয়বার যদি ব্যাট,পা অথবা অন্যকোনো ভাবে বলটিকে আঘাত করা হয় তবুও এই আউট হবেন।
১০। হিট আউটঃ কোন ব্যাটসম্যান যদি শট নেওয়ার সময় বা প্রথম রান শুরু করার সময় তার শরীর বা ব্যাট দিয়ে নিজের স্টাম্পের বেল ফেলে দেয় তাহলে সে হিট আউট হয়।এই আইন প্রযোজ্য হবে না যদি তিনি কোন ফিল্ডারের উইকেটে ছুড়ে দেওয়া বল এড়িয়ে যেতে বা রান আউট উইকেট ভেঙ্গে দেন।যদি ব্যাটারের সরঞ্জামের কোন অংশ ভেঙ্গে পড়ে এবং স্টাম্পে আঘাত করে তাহলেও ব্যাটসম্যান হিট আউট হবেন।
১১। অবস্ট্রাকটিং দ্যা ফিল্ডঃ রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো করা বল যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে আটকায় তবে সেটি আউট বলে ঘোষণা করা হয়।
বাংলা
English
