ক্রিকেট ম্যাচ কেনো ছাদ-বন্ধ স্টেডিয়ামে আয়োজন করা হয় না?
ক্রিকেট ম্যাচ কেনো ছাদ-বন্ধ স্টেডিয়ামে আয়োজন করা হয় না?

ক্রিকেট ম্যাচ কেন ছাদ-বন্ধ স্টেডিয়ামে আয়োজন হয় না?

ক্রিকেট বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম। বিশেষ করে উপমহাদেশীয় দেশগুলায় ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তবে আপনি যদি একজন কড়া ক্রিকেটভক্ত হয়ে থাকেন তাহলে কোনো না কোনো সময় এই চিন্তা নিশ্চয়ই আপনার মাথায় এসেছে যে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য বা বৃষ্টির জন্য যাতে খেলা বন্ধ না হয় সেরকম ছাদ বন্ধ করা স্টেডিয়াম কি তৈরি করা যায় না? জ্বী, এমন চিন্তা অনেকের মাথাতেই এসেছে। তবে বাস্তবে এটি সম্ভব নয়। আসুন জেনে নিই কেনো ছাদ বন্ধ স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

 

বৃষ্টির কারনে খেলা বন্ধ এমন ঘটনা ক্রিকেট বিশ্বে হরহামেশাই দেখা যায়। এর সর্বশেষ উদাহরন এইতো কিছুদিন আগের আইপিএল ফাইনালের চেন্নাই বনাম গুজরাট টাইটানের ম্যাচ। ফাইনাল ২৮ শে মে হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে সেদিন খেলা মাঠে গড়ানো সম্ভব হয় নি। পরে ফাইনালের জন্য রাখা রিসার্ভ ডে তে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এইসব ঘটনার প্রেক্ষিতে সবার মাথায় আসতেই পারে যে কেনো ক্রিকেট খেলা ছাদ ঢাকা স্টেডিয়ামে আয়োজন করা হয় না?

অন্যান্য যেকোনো খেলার তুলনায় একটা ক্রিকেট ম্যাচের রেজাল্ট অনেকটাই নির্ভর করে পিচের কন্ডিশন ও আবহাওয়ার ওপর। যেমন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ইত্যাদি দেশগুলার ওয়েদার কন্ডিশনের কারনে সেখানে বলে সুইং ও সিম হয় বেশি।অন্যদিকে উপমহাদেশীয় দেশগুলায় বলে স্পিন হয় বেশি। কিন্ত ম্যাচ যদি বন্ধ স্টেডিয়ামে হয় তবে আবহাওয়ার এই প্রভাবটি আর পড়বে না। 

আরেকটি প্রধান কারন ধরা যেতে পারে বাজেট। যদিও ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা এবং এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তবে এখনো অনেক দেশের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে ততটা স্বচ্ছল নয়। একটা নর্মাল ক্রিকেট স্টেডিয়ামের থেকে ছাদ ঢাকা স্টেডিয়াম বানাতে সাধারনত দ্বিগুন খরচ পড়বে। স্বাভাবিকভাবেই অনেক ক্রিকেট বোর্ডই এই খরচ বহন করতে পারবে না।

আরেকটি বড় ও প্রধান কারন হতে পারে যে, যেকারো পক্ষেই এটা অনুমান করা কঠিন যে একটা বল ব্যাটসম্যান হিট করার পর সেটা ঠিক কত উচ্চতায় উঠবে।

বল যদি স্টেডিয়ামের ছাদে হিট করে তবে সেই বল ক্যাচ ধরাও ফিল্ডারের জন্য কঠিন হয়ে যাবে। এছাড়াও ছাদ ঢাকা স্টেডিয়ামে খেলা হলে ভেতরে যেহেতু কোনো সূর্যের আলো ঢুকতে পারবে না তাই কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে। এবং এই আলোর ব্যবস্থা করাও বেশ খরচসাপেক্ষ ব্যাপার।

This platform is proudly developed and supported by Trenza Softwares