কে কতবার আইপিএল শিরোপা জিতেছে?
কে কতবার আইপিএল শিরোপা জিতেছে?

আইপিএল (IPL)এখন শুধু ভারতে নয়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়। বাংলাদেশেও এই টুর্নামেন্ট ঘিরে থাকে ভিন্ন এক উত্তেজনা, বিশেষ করে যখন কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেন, তখন সেটা পুরো জাতির গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। চলুন আজ জেনে নেই—আইপিএলে কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে!

আইপিএল নামক বিশ্বের জনপ্রিয় এ টুর্নামেন্টের জন্ম হয়েছিল ২০০৮ সালে। উদ্বোধনী আসরে বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম ম্যাচটি খেলেছিল কেকেআর ও আরসিবি। এরপর থেকে এ দুদল কোনো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়নি। সর্বশেষ ২০২৪ পর্যন্ত আইপিএলের ১৭ আসরের ইতিহাসে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। উভয় দলই পাঁচটি করে শিরোপা জিতেছে।

আইপিএলের ১৭ আসরে যারা চ্যাম্পিয়ন-

 

সাল-চ্যাম্পিয়ন-রানার্সআপ

২০০৮-রাজস্থান রয়েলস-চেন্নাই সুপার কিংস

২০০৯-ডেকান চার্জার্স-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

২০১০-চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স

২০১১-চেন্নাই সুপার কিংস-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর

২০১২-কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস

২০১৩-মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস

২০১৪-কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস

২০১৫-মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস

২০১৬-সানরাইজার্স হায়দরাবাদ-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

২০১৭-মুম্বাই ইন্ডিয়ান্স -পুনে সুপারজায়ান্টস

২০১৮-চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ

২০১৯-মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস

২০২০-মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস

২০২১-চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স

২০২২-গুজরাট টাইটান্স-রাজস্থান রয়েলস।

২০২৩-চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটান্স 

২০২৪-কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনি এবং রোহিত শর্মা। তারা দুজনই চেন্নাই এবং মুম্বাইকে পাঁচটি করে শিরোপা জিতিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের সফল অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি কেকেআরকে দুটি আইপিএল ট্রফি জিতিয়েছেন।

This platform is proudly developed and supported by Trenza Softwares