আইপিএলের যেসব নিয়ম আপনাকে জানতেই হবে।
আইপিএলের যেসব নিয়ম আপনাকে জানতেই হবে।

আইপিএলের সব আজব নিয়ম!

বর্তমানে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে টি-২০ ভার্সন।আর এর জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল)।আইপিএল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ।আইপিএলের জপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন সব আজব নিয়ম চালু করা যেগুলোর আইসিসির সঙ্গে কোন মিল থাকে না।

আসুন জেনে নেওয়া যাক,আইপিএলের সেসব আজব নিয়ম যা খেলা দেখার সময় আপনাকে কিছুটা চমকিয়ে দিতে পারে।

১।ওভারে দুই বাউন্সারঃ

সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে বোলাররা ওভারে একটি বাউন্স করতে পারেন।কিন্ত আইপিএলে সেই নিয়ম বদলে ফেলা হয়েছে।আইপিএলে এখন থেকে বোলাররা এক ওভারে দুইটি বাউন্সার দিতে পারবেন।বোলারদের একটু বাড়তি সুবিধা দেওয়ার জন্যই এই নিয়ম করা হয়েছে।তবে এই নিয়মের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে,যদি কোন বোলার একই ওভারে অতিরিক্ত বাউন্স দেওয়ার কারণে দুইটি নো-বল করেন তবে তিনি ঐ ইনিংসে আর কোন বোলিং করতে পারবেন না!

২।বদলে গিয়েছে রিভিউর সিস্টেমঃ

আইসিসির নিয়মানু্যায়ী,বোলিং দল যে আউটের জন্য রিভিউ নিবে থার্ড আম্পায়ার শুধুমাত্র সেটিই বিবেচনা করবেন।ব্যাপারটা হচ্ছে এরকম,যদি বোলিং দল স্টাম্পিং আউটের জন্য রিভিউ নেয় তা হলে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে,থার্ড আম্পায়ার শুধুমাত্র সেটিই বিবেচনা করবেন।এইক্ষেত্রে বল উইকেটকিপারের হাতে যাওয়ার আগে ব্যাটে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হয় না,তার জন্য আলাদা করে রিভিউ নিতে হয়।কিন্ত আইপিএলে,স্টাম্পিং আউটের জন্য রিভিউ নিলে তার আগে দেখা হবে যে,ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কিনা।

৩।স্টপ করেছে স্টপ ক্লক নিয়মঃ

আন্তর্জাতিক ক্রিকেটে,স্টপ ক্লক নিয়ম থাকলেও আইপিএলে বন্ধ করে দেওয়া হয়েছে এই স্টপ ক্লক নিয়ম।আইপিএলে দুই ওভারের মাঝে অনেক পরিকল্পনা করতে হয় তাই এই নিয়ম বাতিল করা হয়েছে।স্টপ ক্লক নিয়ম মূলত একটি ওভার শেষ হওয়ার পরে বোলিং দলকে ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়।তবে এইবার থেকে আইপিএলে দুই ওভারের মাঝে আর কোন সময়সীমা নেই।

৪।চালু হয়েছে স্মার্ট রিপ্লে সিস্টেমঃ

আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণকে আরও নিখুঁত এবং গতিশীল করতে স্মার্ট রিপ্লে পদ্ধতি চালু করা হয়েছে আইপিএলে।এই পদ্ধতিতে টিভি আম্পায়ার এবং হক-আই অপারেটর একই রুমে থেকে কাজ করবেন।ফলে দুইজনের মধ্যে তৃতীয় কোন পক্ষ অর্থাথ ব্রডকাস্ট ডিরেক্টরের মাধ্যমে যোগাযোগ স্থাপনের কোন প্রয়োজন নেই।নতুন এই নিয়মে হক-আই ক্যামেরার মাধ্যমে আগের থেকে আরও বেশী ফুটেজ পাবেন টিভি আম্পায়ার।এছাড়া,এই পদ্ধতিতে থাকবে আরও বেশী অ্যাঙ্গেল এবং সেই অ্যাঙ্গেলগুলোকে একই সাথে ভিন্ন ভিন্ন স্ক্রিনে দেখানোর সুযোগ থাকবে আম্পায়ারের জন্য।ফলে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ এবং গতিশীল হবে আম্পায়ারদের জন্য।

৫।টসের পর নির্ধারণ করা যাবে মূল একাদশঃ

আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়,টসের আগেই দুই দলের মূল একাদশ সিলেক্ট করা হয়।কিন্ত আইপিএলে পরিবর্তন করা হয়েছে এই নিয়মটিও।আইপিএলের নিয়মানু্যায়ী,টসের আগে অধিনায়কদের প্রথম একাদশ প্রকাশ করতে হবে না বরং টসের উপর নির্ভর করে অধিনায়করা ঠিক করতে পারবেন মূল একাদশে কাদের খেলাবেন।

৬।ইম্প্যাক্ট প্লেয়ার রুলঃ

আইপিএলের অন্যতম আকর্ষণীয় একটি নিয়ম হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল।ইম্প্যাক্ট প্লেয়ার রুল অনুযায়ী,ম্যাচ চলাকালীন যে কোন একজন ক্রিকেটারকে বদল করতে পারবে প্রতিটি দল।অর্থাৎ একজনের বদলে অন্যজনকে নামানো যাবে।তবে যাকে তুলে নেওয়া হবে,তিনি আর সেই ম্যাচে অংশ নিতে পারবেন না।ক্রিকেটারকে বদল করার সুযোগ থাকলেও যাকে ইচ্ছা নামাতে পারবেন না অধিনায়ক।

টসের পর প্রথম একাদশের তালিকার পাশাপাশি পাঁচজন পরিবর্তন ক্রিকেটারের তালিকাও জমা দিতে হবে অধিনায়কদের।সেই পাচজনের মধ্যে একজনকেই 'ইম্প্যাক্ট প্লেয়ার' হিসেবে নামাতে হবে।তালিকার বাইরে থাকা কোন ক্রিকেটারকে নামানো যাবে না।একজন বিদেশির বদলে একজন দেশি ক্রিকেটারকে নামানো যাবে।কিন্ত একজন দেশি ক্রিকেটারের বদলে বিদেশিকে নামানো যাবে না(যদি না প্রথম একাদশে তিনজন বিদেশি ক্রিকেটার থাকেন)।কারণ দলে একসময়ে চারজনের বেশি বিদেশি ক্রিকেটারকে খেলানো যাবে না।

 

 

This platform is proudly developed and supported by Trenza Softwares