বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
আমরা কমেন্টেটরদের প্রায়ই বলতে শুনি- বোলার ওভার দ্যা উইকেট (over the wicket) এসে বোলিং করলেন। আবার কখনো বলে- রাউন্ড দ্যা উইকেট (round the wicket) এসে বোলিং করলেন। এখন এই এই দুটি টার্মের অর্থ কি? আমরা কিভাবে বুঝবো বোলার কখন ওভার দ্যা উইকেট আসছেন আর কখন রাউন্ড দ্যা উইকেট বা আর্যাউন্ড দ্যা উইকেট?
বোলারের 'বোলিং হ্যান্ড' বা কোন হাতে বল করছেন?
পুরো ব্যাপারটাই নির্ভর করে বোলার যখন বোলিং করছেন তার বোলিং হ্যান্ড স্টাম্পের কোন পাশে আছে? অর্থ্যাৎ ডান হাতি বোলার এর হাত যদি স্টাম্পের পাশে থাকে সেই সাইড তার জন্য ওভার দ্যা উইকেট আর অন্য পাশ রাউন্ড দ্যা উইকেট। বাঁ- হাতি বোলারদের জন্য পুরা ব্যাপারটা স্বাভাবিকভাবেই উল্টো! আরও সহজ করে বলে দেই। একজন ডান হাতি বোলার যদি স্টাম্পের বাম দিকে দিকে বোলিং করে তবে সেটা ওভার দ্যা উইকেত আর যদি ডান দিক দিয়ে বোলিং করে সেটা রাউন্ড দ্যা উইকেট!
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কখন কোন পাশ দিয়ে বোলিং করবো আর কেনই বা করবো? এটা অনেকটা নির্ভর করে প্রতিপক্ষ ব্যাটসম্যানের উপর। বোলাররা ব্যাটসম্যানের শক্তিমত্তা আর দুর্বলতা বিবেচনা করে সিদ্ধান্ত নেন তার কোন পাশ দিয়ে বোলিং করবেন।
কখন 'ওভার দ্যা উইকেট' বোলিং করবেন?
সাধারণত বোলাররা ওভার দ্যা উইকেট বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এত বলের লাইন লেংথ ঠিক রাখা সহজ হয়। যেহেতু অফ স্টাম্প দেখা যায় সেহেতু উইকেট টু উইকেট বোলিং করতে সুবিধা। আর ডান হাতি বোলাররা ডান হাতি ব্যাটসম্যানদের জন্য একটা এংগেল তৈরী করে বল ভিতরের দিকে ঢুকাতে পারেন।
উপরের ছবিতে মুস্তাফিজ ওভার দ্যা উইকেট বোলিং করছেন ডান হাতি ব্যাটসম্যানকে। আমরা জানি, মুস্তাফিজের ন্যাচারাল অফ কাটার আছে। তাই বোলটা ডান হাতি ব্যাটসম্যানদের থেকে দূরে সরে যায়।
কখন 'রাউন্ড দ্যা উইকেট' বোলিং করবেন?
ডান হাতি ব্যাটসম্যানের জন্য ডান হাতি বোলারের এড়া অনেকটা ডিফেন্সিভ এপ্রোচ বলা যায়। এটে লেগ বিফোর উইকেটের সম্ভাবনা কমে আসে। কিন্তু যদ বল ভিতরে ঢুকানোর সামর্থ্য থাকে তাহলে ব্যাটসম্যানকে কনফিউজড রাখা সম্ভব!
দিন শেষে সব নির্ভর করে আপনার অনুশীলন এবং অবশ্যই সঠিক নিয়মে অনুশীলনের উপর। বেশী বেশী খেলা দেখুন, ভিডিও দেখুন, ভিডিও দেখে কৌশল রপ্ত করার চেষ্টা করুন।
সেরা কোচদের কাছে খেলা শিখতে ভিজিট করুনঃ www.khelbei.com
বাংলা
English
