বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
জেনে নিন কি কি প্রকারের ডাক আছে! (#৫ টি জেনে নিশ্চিত অবাক হবেন)
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান শুণ্য রানে আউট হলে ডাক বলা হয়ে থাকে। প্রথমেই জেনে নিই কেন ডাক বলা হয়! ব্যাটসম্যান শুণয় রানে আউট হলে ডাক বলার কারণ শুণ্য সংখ্যাটি দেখতে অনেকটা হাসে ডিমের আকৃতির মতই! আজ আমরা জানব 'ডাক' কত প্রকার।
গোল্ডেন ডাক
গোল্ডেন ডাক শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ব্যাটসম্যান প্রথম বলেই শুণ্য রানে বা কোনো রান না করেই আউট হলে সাধারণত আমরা গোল্ডেন ডাক বলে থাকি।
সিলভার ডাক
ইনিংসের দ্বিতীয় বলে কোনো রান ছাড়াই আউট হলে বলা হয় সিল্ভার ডাক।
ব্রোঞ্জ ডাক
খেলায় তৃতীয় হলে যেমন ব্রোঞ্জ মেডেল মিলে, ঠিক তেমনই ইনিংসের তৃতীয় বলে রানের খাতায় রান যোগ হওয়ার আগেই ব্যাটসম্যান বিদায় নিলে বলা হয় ব্রোঞ্জ ডাক!
ডায়মন্ড ডাক
ব্যাটসম্যান যখন ইনিংসে কোনো বল না খেলেই আউট হয়ে যান তখন ডায়মন্ড ডাক বলা হয়। খুব সচরাচর দেখা না গেলেও একেবারেই যে এমনটা হয় না তা না! সাধারণত এসব ক্ষেত্রে ব্যাটসম্যান রান আউট বা 'টাইম আউট' হয়ে থাকেন।
রয়্যাল ডাক
দলের ওপেনার যখন ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান তখন তাকে রয়্যাল ডাক বলা হয়। রয়্যাল ডাক কে প্লাটিনাম ডাকও বলা হয়।
বাংলা
English
