বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
যে ৪ টি টিপস জানা থাকলে খেলার মাঝে পেশীতে টান লাগবে না (#৩ খুব গুরুত্বপূর্ণ)
Posted:
September 24, 2022
Views:
135
মাত্র ৪ টি টিপস জানা থাকলে লাগবে না পেশীতে টান
সম্প্রতি এশিয়া কাপে বেশ কয়েক ম্যাচে দেখা গেছে ডেথ ওভারে বল করতে যাওয়া বোলারদের মাসল বা পেশীতে টান লাগছে। এর ফলে বোলার ঠিক লাইন বা লেংথে নিজের সেরাটা দিয়ে বল করতে পারছেন না। এমন ঘটনা আমরা ইন্ডিয়া-পাকিস্তান প্রথম ম্যাচে দেখেছি, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও দেখেছি। আজকে আমরা জানব কোন কাজ গুলো করলে পেশীতে টান লাগার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে আনতে পারবেন।
স্ট্রেচিং
নতুন কোন ব্যায়াম শুরুর আগে অবশ্যই পেশী স্ট্রেস বা সম্প্রসারিত করে নিতে হবে। এতে করে নতুন ব্যায়ামের জন্য আপনার পেশী আগে থেকেই প্রস্তুতস থাকবে। হঠাৎ করে নতুন ব্যায়াম শুরু করলে আমাদের পেশী তার জন্য প্রস্তুত থাকে না। এতে বিপত্তি বেধে আমাদের পেশীতে টান লাগে।
প্রচুর পরিমাণে পানি খাওয়া
পানির অপর নাম জীবন বলা হয়। পানি আপনার জীবন বাঁচাবে কিনা সেই আলোচনা অন্যদিন করব, কিন্তু প্রচুর পরিমাণে পানি খেলে যে আপনার পেশীতে টান লাগার সম্ভাবনা অনে কমে যাবে এটা নিশ্চিত করে বলা-ই যায়! সুতরাং, ব্যায়াম বা খেলা করার আগে ও পরে প্রচুর পরিমাণে পানি খেতে হবে।
সঠিক সাইজের জুতা পরা অবাক হলেও এটাই সত্য যে আপনি যদি আপনার পায়ে ফিট না হয় এমন জুতা পরে ব্যায়াম করেন বা খেলা করেন তাহলেও আপনার পেশীতে টান লাগতে পারে। সঠিক সাইজের জুতা না পরলে আপনার পায়ের পেশী ঠিকমত সংকোচন বা প্রসারণ করতে পারে না। ফলে পেশীতে টান লাগে।
যথেষ্ট ভিটামিন খাওয়া যদি অহরহ পেশীতে টান লাগতে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে। এক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। যে ভিটামিনের ঘাটতি পরিলক্ষিত হবে সেই ভিটামিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে। প্রয়োজন বোধে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খেতে হবে।
এছাড়াও, অনেক সময় ক্লান্তিজনিত কারণেও পেশীতে টান লাগে। খেলার সময় বা ব্যায়াম করার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের সক্ষমতার বাইরে না চলে যাই আমরা। এতে করে পেশীতে টান লাগা বাদেও আরো বড় দুর্ঘটনাও ঘটতে পারে।
বাংলা
English
