যে ৪টি কাজ করলে আপনার ব্যাট সহজে ভাঙবে না!
যে কাজ করলে ব্যাট সহজে ভাঙবে না

যে কাজ করলে ব্যাট সহজে ভাঙবে না!

ক্রিকেট যারা খেলে, বিশেষ করে ব্যাটারদের জন্য ক্রিকেট ব্যাট খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই শখ করে, অনেক দেখে শুনে নিজের পছন্দের ব্যাটটি কিনে। কিন্তু দেখা যায় অবহেলায় ও ঠিকমত পরিচর্যার অভাবে তা কয়দিনেই ভেঙে যায় বা ব্যবহারের উপযোগী থাকে না। 

আজকে আমরা জানব কিভাবে ব্যাটের সঠিক পরিচর্যা করতে হয়। 

 

১. নক করতে হবে ও তেল দিতে হবে

নতুন ব্যাট কেনার পরেই ব্যাটে সঠিক স্ট্রোক পেতে ব্যাট নিয়মিত হাতুড়ি বা বল দিয়ে নক করতে হবে। এতে করে ক্রিকেট বলে খেলতে গিয়ে ব্যাট ভেঙে যাওয়ার ভয় থাকবে না। ব্যাটে তেল দেওয়ার ফলে ব্যাটের গায়ের ময়েশ্চার বা আর্দ্রতা বজায় থাকে। বিশেষ করে ব্যাটের ধার বা কোণা তে ভালভাবে নক করতে হবে। 

নক করতে হবে ও তেল দিতে হবে

 

২. ব্যাটে টেপ লাগানো

ব্যাটের ফেস এবং ধারগুলো ভেঙে যাওয়া বা চিড় ধরার ঝুঁকিতে থাকে সবথেকে বেশী। ব্যাটে নক করা থাকলে এই ঝুঁকি কিছুটা কমলেও একেবারে চলে যায় না। এই ঝুঁকি একেবারে এড়াতে ব্যাটের ফেসে ফাইবার টেপ লাগাতে হবে। এতে ক্রিকেট বলে নতুন ব্যাট দিয়ে খেললে যে শকটা লাগে ওটা অনেকাংশে কমে যায়। 

ব্যাটে টেপ লাগানো

 

৩. ব্যাটের আগা রক্ষা করা

ব্যাটের সব অংশ আমরা গুরুত্ব সহকারে যত্ন নিলেও আমরা প্রায়ই ভুলে যাই বা জানিনা যে ব্যাটের আগার অংশও সমান গুরুত্বপূর্ণ।  সুতরাং, ব্যাটের আগা রক্ষার্থে 'টো-প্রটেক্টর' ব্যাবহার করা ভাল। 

ব্যাটের আগা রক্ষা করা

 

৪. নিয়মিত ব্যাটের পরিচর্যা করা

ব্যাট অব্যবহৃত অবস্থায় ফেলে রাখলে বা ব্যবহার করে যত্ন না দিলে বেশিদিন টিকে না। খেলা শেষে ব্যাট মুছে নিরাপদ স্থানে রেখে দিতে হবে। ব্যাটের উপরে ভারি কিছু যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিছুদিন পর পর ব্যাট বের করে নক করতে হবে ও তেল দিতে হবে। 

নিয়মিত ব্যাটের পরিচর্যা করা

উপরের কাজ গুলো নিয়মিত করলেই আপনার পছন্দের ব্যাটটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ব্যাট সহজে ভাঙবে না।

অরিজিনাল ব্যাট কিনতে ভিজিট করুনঃ https://www.khelbei.com/sports-accesories.html?cat=19

This platform is proudly developed and supported by Trenza Softwares