বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ব্লক বা গার্ড নেওয়া : ব্যাটটা কোথায় রাখতে হবে তা স্থির করার জন্যই গার্ড বা ব্লক নেওয়া হয়। ক্রিকেট খেলা দেখতে গেলেই দেখা যাবে যে, ব্যাটসম্যান খেলতে নেমেই তার উইকেটের সামনে দাঁড়িয়ে আম্পায়ারকে দেখিয়ে পপিং-ক্রীজের ভিতর একটা চিহ্ন দিয়ে নেন। এই কাজটুকুর নামই হল গার্ড নেয়া, এর অর্থ হল স্টাম্পের সঙ্গে ব্যাটসম্যানের শরীর আর পায়ের সম্বন্ধ নির্ণয় করা কোন বলটা অফ-এর বাইরে, কোনটা বা লেগের বাইরে।
সাধারণতঃ লেগ-ষ্টাম্প টু-লেগ, লেগ অ্যান্ড মিডল বা মিডল স্টাম্পে গার্ড নেয়া হয়। ব্লক দেখে ব্যাটসম্যান হুশিয়ার থাকতে পারে ও সব বুঝতে পারে যে, স্টাম্প থেকে তার পা কতখানি দূরে আছে আর বল কোন লাইনে আসছে। ব্র্যাডম্যান নিজে লেগ স্টাম্পকে গার্ড নেওয়া সব চেয়ে ভাল মনে করেন। কারণ, ব্যাটসম্যানের পায়ের দিকে লক্ষ করে যদি কোন বল আসে তবে সে নিশ্চিতভাবে জানবে যে, বলটা লেগস্টাম্পের বাইরে দিয়ে আসছে এবং বলটার পিচ উইকেটের কাছাকাছি পড়বে কিনা তাও সহজে বুঝতে পারা যাবে। তাছাড়া, কিভাবে বলটা মারতে হবে সে সম্বন্ধেও পূর্বাভাস পাওয়া যায়। এই সময় নিজে থেকেই খেলোয়াড়ের মনে এসে যায় যে, কোন স্ট্রোক দিয়ে সে বলটি খেলবে। কোন ব্লক ঠিক তা ব্যাটসম্যানের বিচারের ও সুবিধার উপর নির্ভর করে। ব্লক নিয়ে মাটি হলে বুটের স্পাইক দিয়ে দাগ কেটে চিহ্ন রাখতে হয় আর ম্যাটিং উইকেট হলে চক বা খড়ি দিয়ে। সন্দেহ হলেই গার্ড আবার নতুন করে নেওয়া উচিত কারণ সন্দেহ থাকা সত্ত্বেও গার্ড যাচাই করে না নিলে আফসোসেরই কারণ হবে।
ব্যাক লিফটঃ ব্যাটটা পিছনে না তুলে বলে আঘাত করা যায় না, সেইজন্য প্রত্যেক বলে আঘাত করার আগে ব্যাটটাকে কম বেশি পিছনে পিঠের দিকে তুলতে হয়। এটাকে বলে “ব্যাক লিফট”। ব্যাট তোলার উদ্দেশ্য ব্যাট চালাবার স্বচ্ছন্দ এবং মারের সময় মারের ব্যাক লিফট উভয় চোখ বোলারের হাতের দিকে থাকবে। বাম কাঁধ ও কনুই বোলারের দিকে রাখতে হবে। ব্যাটটি সোজা স্টাম্পের উপরে খোলাখুলিভাবে চলে যাবে ব্যাটের বুকটা সোজা পিঠের দিকে। দেহ হতে কনুই পূর্ণ আলাদা থাকবে মাথা ও দেহের ভারসাম্য স্থির থাকবে।পিছনে জোর গার্ড-এ ব্যাট স্থির রেখে, তারপর বল মারার চেষ্টা করলে ব্যাট পিছনে তোলার প্রয়োজন ও স্বার্থকতা বোঝা যাবে। ব্যাট বেশি তুললে ফাস্ট বোলারের বিরুদ্ধে অসুবিধে হয় আর কম তুললে মারে জোর হবে না। তবে ব্যাক লিফট-এ উনিশ-বিশ হলে ক্ষতি নেই। মোট কথা ব্যাটটি নামাবার সময় সোজা রাখতে হবে। বাটি তোলার অনুশীলনী হয় নেট প্র্যাকটিসের সময়। এই সময়ই নিজের অপটুতা ও অন্যান্য দোষগুলো সারতে চেষ্টা করতে হবে।
ব্যাটিংয়ের মূল কথাই হলো প্রথমে ব্যাট ধরতে জানা, ব্যাটখানা নিয়ে দাঁড়াতে জানা ও বল আসলে প্রয়োজনমত ব্যাটখানা পিছনে পিঠের দিকে তুলতে জানা। ব্যাক লিফটের সময় দেহটা সোজা হবে না এবং মাথাটা না নড়িয়ে স্থির রাখতে হবে আর এই সময় ব্যাটের মাথাটা মিডল বা লেগ স্টাম্প মুখো হবে। ব্যাটের বুকটা (যেখান দিয়ে বল মারা হয়) নির্দিষ্ট থাকবে পয়েন্টের দিকে আর স্কোয়ার লেগের দিকে থাকবে ডান হাতের কনুইটা। বড় আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাক লিফটের পদ্ধতিটার অনুশীলনী করলে এটা আয়ত্ত্বে আনতে ও অভ্যাস করতে বেশি সময় লাগেনা।
স্ট্রেট ব্যাটঃ বোলারের বল ছোড়ার মুহূর্তে বা সামান্য আগে ব্যাটসম্যানের পিছনে ব্যাট তোলার উপর স্ট্রেট ব্যাট চালানো নির্ভর করে। ব্যাটিংয়ের মূল কলা-কৌশলই হলো ব্যাটটাকে খাড়া সোজা রেখে বল মারা। স্ট্রেট ব্যাটে খেললে ব্যাট স্টাম্প তিনটিকে প্রায় পুরোপুরি আড়াল করে আর ক্রস বা আড়াআড়ি ব্যাট চালালে বা অন্য যে কোনভাবে চালালে এই সুযোগটা পাওয়া যায় না। ক্রস ব্যাটে দু'একটা বিশেষ ধরনের মার ছাড়া খেলাতে বিশেষ সুবিধে হয় না। ব্যাটিংয়ে পূর্ণ দক্ষতা না থাকলে ক্রস ব্যাটে খেলার চেষ্টা না করাই ভালো। সেইজন্য কোন খেলোয়াড়ই স্ট্রেট ব্যাটে পারদর্শী না হলে কোন বড় খেলা খেলার জন্য সে উপযুক্ত হয় না। স্ট্রেট ব্যাটে সব রকম বলের বিরুদ্ধে খেলা যায়। ব্যাটের নিচে বা পার্শ্বে দিয়ে বলটি ফস্কে গিয়ে উইকেট লাগার সম্ভাবনা থাকে না। স্ট্রেট ব্যাটে যতটুকু উইকেটটি আড়াল করা যায় ক্রস ব্যাটে তার চার ভাগের এক ভাগও করা যায় না। যে কোন খেলায় মনে রাখবে যে চোখ যতক্ষণ না সেট হচ্ছে স্ট্রেট ব্যাটে খেলবে, একবার সেট হলে যেমন খুশি সেই ভাবেই খেলবে। (সেট হওয়া অর্থ বল ভাল করে দেখতে পাওয়া)।
বাংলা
English
