বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দল পাচ্ছে কতো টাকা?
"ক্রিকেট খেলার দৈর্ঘ্য যতো কম,উত্তেজনা ততো বেশি"-এই কথাটা বলা হয় মূলত টি ২০ ক্রিকেটের জনপ্রিয়তা কিংবা উত্তেজনা বোঝাতে। টি ২০ ক্রিকেট যেভাবে দিয়ে থাকে বিনোদন,তেমনিভাবে ক্রিকেটের এই সংস্করণে আছে অর্থের ঝনঝনানি!
টি টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ এর আসরে রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সেই রেকর্ড পরিমাণ প্রাইজমানি থেকে কোন দল পাচ্ছে কতো টাকা? আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পকেটে ঢুকছে কতো?-সবকিছুর উত্তর মিলবে এই ব্লগেই!
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার অর্থ ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের জন্য মোট ১১.২৫ মিলিয়ন বা ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩২ কোটি টাকার বেশী।
টি টোয়েন্টি কোন ম্যাচ না জিতলে কি টাকা মিলবে?
যদি কোন দল একটা ম্যাচ নাও জিততে পারে বিশ্বকাপের মঞ্চে তবুও পাবে বড় অংকের টাকা! বিশ্বকাপের মঞ্চে যেসব দল ১৩ থেকে ২০ নম্বর অবস্থানে থেকে শেষ করবে অর্থাৎ পয়েন্টের বিবেচনায় শেষ আটটি দল পাবে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান দাঁড়ায় ২ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ,বিশ্বকাপে কোনও দল একটা ম্যাচ না জিততে পারলেও আড়াই কোটি টাকার প্রাইজমানি পাবে।
এছাড়া,পয়েন্ট বিবেচনায় যেসব দলের অবস্থান থাকবে ৯,১০,১১ এবং ১২ তে তার পাবে বিশাল অংকের অর্থকড়ি! এইসব অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার।যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২ কোটি ৯০ লাখ টাকা।
সুপার এইটে বাদ পড়লে কতো টাকা?
প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার এইটে। আর সুপার এইটে খেললেই বেড়ে যাবে দলগুলোর প্রাইজমানির পরিমাণ। সুপার এইট খেলে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে।যা বাংলাদেশি টাকার পরিমাণে দাঁড়ায় ৪ কোটি ৫০ লাখ টাকা।
সেমিফাইনাল খেলতে পারলে কতো টাকা?
চার সেমিফাইনালিস্টের মধ্যে যে দুই দল পড়বে বাদ,তাদেরও মিলবে টাকার ভাগ। সেই টাকার পরিমাণ হচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় ৯ কোটি ২৪ লাখ টাকা।
রানার্স আপ দল কিছু পাবে?
রানার্স আপ দলের জন্য আছে ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা! গত আসরের রানার্স আপ হয়েছিল পাকিস্তান।সেইবার পাকিস্তান রানার্স আপ হয়ে পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার যার বাংলাদেশি মূল্য প্রায় ৯ কোটি টাকা।
টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই মিলবে রেকর্ড টাকা!
বিগ বাজেটের এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে রেকর্ড পরিমাণ টাকা। এইবার টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলেই জিতে যাবে ২৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ কোটি ৭৫ লক্ষ টাকা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজমানি। গত আসরে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড পেয়েছিল ১৬ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা।
প্রশ্ন একটাই,এই বিগ বাজেটের বিশ্বকাপে বাংলাদেশের মিলবে কতো টাকা!?
বাংলা
English
