বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ব্যাট দিয়ে বল মোকাবেলা করার নাম ব্যাটিং। ব্যাটিং করা ক্ষেত্রে ব্যাটসম্যান বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন। বল মোকাবেলার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট্ বলা হয়। বিভিন্ন ধরনের শটের কথা আমরা ক্রিকেট ধারাভাষ্যে শুনে থাকি। চলুন, একে একে আমরা ক্রিকেটের বিভিন্ন শট্ সম্পর্কে জানার চেষ্টা করি।
ফ্রেঞ্চ কাট শট: এটা সাধারণত এক ধরনের কাট শট্। এ ধরনের শট এতই বিরল যে এটাকে ইচ্ছাকৃতভাবে খেলা কোনো শট হিসাবে ধরা হয়না। ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পের সামান্য দুরত্ব দিয়ে সরাসরি ফাইন লেগ অঞ্চলে থাকা ফিল্ডার বরাবর যায়। সাধারণত মার্ক ওয়াহ এ ধরনের শটের সত্বাধিকারী। তিনি খুব স্বাভাবিকভাবে এ ধরনের ব্যাট চালনা করতেন।
কিভাবে খেলবেন: যদি কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে এ ধরনের শট খেলতে চান তবে অবশ্যই ব্যাটের ভেতরের কোনায় বলের সংযোগ ঘটাতে হবে। সঠিকভাবে বলের উচ্চতা বিচার করতে হবে। সাথে বলের লাইন লেন্হ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এটি 'চাইনিজ কাট', ' সারে কাট', ইত্যাদি নামেও পরিচিত।
সতকর্তা: কোনো কারনে ব্যাটসম্যান এ ধরনের শট খেলতে মিস করলে বা ব্যাটের ভেতরের প্রান্তে সংযোগ ঘটাতে ব্যর্থ হলে ব্যাটসম্যানের সরাসরি বোল্ড আউট ও ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা একশত ভাগ নিশ্চিত।
হেলিকপ্টার শট
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মাধ্যমে এ শট খ্যাতি লাভ করে। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল এমনকি ভালো ইয়র্কার বল পেলেই মাথার উপরে হাত ঘুরিয়ে যখন শট নেন ধোনি, তখন হেলিকপ্টারের পাখার কথাই মনে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে এই খেলার সাহস ধোনির পর আর একজনই দেখিয়েছিলেন, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। যদিও ধোনির শটে বল সব লং অন কিংবা অফ দিয়ে সীমানাছাড়া হয়। শাহজাদের শটে চার এসেছিল স্কয়ার লেগ দিয়ে।
কীভাবে খেলবেন: অফস্টাম্পের খানিকটা বাইরে করা বলের জন্য অপেক্ষা করুন। বল এলেই হাতকে চরকির মতো ঘুড়িয়ে শট খেলুন।
সতর্কতা: সাধারনত কবজিকে কাজে লাগিয়েই মূলত এ ধরনের শট খেলা হয়। এজন্য কবজিতে প্রচুর জোর না থাকলে এ শট খেলার আশা ছাড়ুন। না হলে শুধু শুধু হাতকে চোট দেওয়াই হবে। আর হাত থেকে ছুটে ব্যাটের উড়াল দেওয়ার ইচ্ছের ঝুঁকি তো আছেই।
বাংলা
English
