বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
বিকেএসপি তে নতুন শিক্ষার্থী ভর্তির সব তথ্য
বাংলাদেশের ক্রীড়া শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বিকেএসপি বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান । ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়দের পেশাদার খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরন করে আসছে এই প্রতিষ্ঠান। প্রতি বছরই বিভিন্ন সার্কুলারের মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি নেয় বিকেএসপি। সাম্প্রতিককালে বিকেএসপিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪ বছর মেয়াদী 'ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ' কার্যক্রমে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অ্যাথলেটিক্স, ক্রিকেট ও সাঁতার বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে এমন একটি সার্কুলার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আবেদনের সময় ও মাধ্যম
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট ২০২৩, সকাল ৯টায়। আবেদনের শেষ সময় ১০ আগস্ট ২০২৩। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে পূরন করার পর সংগৃহীত কপি পরীক্ষার দিন সাথে আনতে হবে।
ভর্তির নিয়ম
অনলাইনে রেজিস্ট্রেশনের সময় মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশিট, প্রশংসাপত্র, খেলার অভিজ্ঞতার সনদপত্র ও ছবি সংযুক্ত করতে হবে এবং পরীক্ষার দিন অনলাইন রেজিস্ট্রেশনের ডাউনলোডকৃত প্রিন্ট কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি রঙিন ছবি (সত্যায়িত ছাড়া) এবং উল্লিখিত সনদের ফটোকপি ক্রীড়া মেধা যাচাইয়ের দিন জমা দিতে হবে। এছাড়াও,
১)আবেদনকারী শিক্ষার্থীকে স্বাস্থ্য ও ক্রীড়ামেধা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। এরজন্য প্রয়োজনীয় পোশাক শিক্ষার্থীর নিজেকেই আনতে হবে।
২) পরীক্ষার ফলাফল ৩০ আগস্ট ২০২৩ তারিখ বুধবার বিকেএসপির ওয়েবসাইট (www.bksp.gov.bd এবং bkspds.gov.bd) এ প্রকাশ করা হবে।
৩) চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের অবশ্যই সকল খেলাধূলার অরিজিনাল সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে হবে।
৪) চূড়ান্তভাবে চান্স পাওয়া শিক্ষার্থীরা আবাসিক ও অনাবাসিক ক্যাটাগরিতে বিবেচ্য হবে।
ভর্তির যোগ্যতা
বিকেএসপিসহ বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০-সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ ৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও,
১) শিক্ষার্থীকে যে কোনো খেলায় জাতীয় ,বিভাগীয় ও জেলা পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
২) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২০ আগস্ট সকাল- ৯টা।
৩) অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৩
৪) আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার অধিকারী হলে সে কোটায় আবেদন করতে পারবে।
জরুরী যোগাযোগ বা জিজ্ঞাসা
যোগাযোগের জন্য ০১৭৪১৩৭৮৭৭২, ০১৭১১২৪৫০১৩, ০১৭১৩২৪৬০৪০ এই নাম্বারগুলোতে ফোন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন-সংক্রান্ত বিষয়ে জানতে হলে ফোন করুন ০১৬৭২০৯৩৩৪৬, ০১৭১৬৬৬২৩৩৮ নাম্বারে। অফিস চলাকালীন সময়ে ফোন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলা
English
