বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
তামিম ইকবালের প্রিয় শট খেলার নিয়ম
তামিমকে বলা হয় বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার। দেশসেরা এই ওপেনারের ক্যারিয়ারে আছে সব ফরম্যাট মিলিয়ে ১৫০০০+ রান।
কিন্ত ক্যারিয়ারে একটা সময় এই ওপেনার ভুগেছিলেন রানখরায় তখন নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন কিন্ত তা খুব একটা কাজে দেয়নি। তবে হাল ছেড়ে দেননি তামিম বরং কোচের নির্দেশে নিজের ভুলগুলো শোধরানোর জন্য নেটে চালিয়ে যান কঠোর পরিশ্রম। নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন না করে বরং নেটে ব্যাটিংএ আরও বেশী সময় ব্যায় করেন তার এই কঠোর অধ্যবসায়ের ফল দেখা যায় মাঠে দুর্দান্ত ব্যাটিং এর মধ্যে।
তামিম ইকবালের প্রিয় দুইটি শট হলো:
◑কভার ড্রাইভ
◑ফ্লিক শট
আপনিও যদি তামিমের প্রিয় শট কভার ড্রাইভ করতে চান তবে আপনাকে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ধাপ ১: সঠিক ব্যাটিং অবস্থানে দাড়াঁতে হবে।
ধাপ ২: বোলার বল ছাড়ার সাথে সাথেই আপনার সামনের পা বলের লাইনের দিকে এগিয়ে নিন।
ধাপ ৩: আপনার শরীরের ভর আপনার সামনের পায়ে স্থানান্তর করুন এবং আপনার ব্যাটটিকে Horizontal (অনুভূমিক চাপে) সুইং করুন এবং বলটি মিডল অফ দ্যা ব্যাটে খেলার চেষ্টা করুন।
ধাপ ৪: কভার ড্রাইভ খেলার সময় আপনার মাথা নিচে এবং বলের দিকে চোখ রাখুন।
টিপস: মনে রাখবেন,পেস বোলারদের তুলনায় স্পিন বোলারদের বিরুদ্ধে কভার ড্রাইভ খেলা খানিকটা কঠিন।
তামিমের আরেকটি প্রিয় শট হচ্ছে ফ্লিক শট।
ফ্লিক শট খেলতে হলেও আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
ধাপ ১: বল যদি লেগ আর মিডল স্টাম্পের দিকে থাকে তবেই ফ্লিক শট খেলার সিদ্ধান্ত নিন
ধাপ ২: বোলার রানআপের সময় মাথা স্থির রাখুন এবং বল ছাড়ার পর মাথা বলের দিকে নিয়ে যেতে হবে।
ধাপ ৩: ব্যাটের সাথে বলের যোগাযোগের সময়,আপনি যেদিকে ফ্লিক করতে চান সেদিকে কব্জি ঘোরান।
এই ৩ নং পয়েন্ট আয়ত্ত করা একটু কঠিন এবং এই কারনে ফ্লিক শটের জন্য অতিরিক্ত অনুশীলনীর প্রয়োজন। কেননা ওভার-রোটেট করলেই আপনি এই শটের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবেন এবং ক্যাচ হবার সম্ভাবনা থাকে অনেক।
বাংলা
English
