T-10 খেলার নিয়ম
T-10 খেলার নিয়ম

T-10 খেলার নিয়ম

ক্রিকেটের সবগুলো ফরম্যাটের ভেতরে টি টোয়েন্টি ফরম্যাটকে সবচেয়ে বেশি উত্তেজনাকর ও বিনোদন পূর্ন ফরম্যাট হিসেবে ধরা হয়। কারন ৫০ অভারের ওডিআই ম্যাচ বা টেস্ট ম্যাচ উপভোগ করা বেশ সময়সাপেক্ষ একটি ব্যাপার। সে তুলনায় একটি টি টোয়েন্টি ম্যাচ উপভোগ করতে অনেক কম সময় লাগে এবং এখানে বেশি বেশি চার ছক্কার একটা ব্যাপার তো আছেই। এ কারনেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটের এত জনপ্রিয়তা। তবে বর্তমানে টি-২০ ক্রিকেটেরই আরও একটি ছোট ভার্সন বের হয়েছে যা টি-10 লীগ নামে পরিচিত।

 

কি এই টি-10 লীগ? কেমন ই বা এই লীগের নিয়মকানুন? আসুন জেনে নিই বিস্তারিত।

 

টি-10 লীগ কি?

নাম থেকেই হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছেন। জ্বী, এই ফরম্যাটের ক্রিকেট টি ১০ ওভারে খেলা হয়। অর্থাৎ উভয় দলই ১০ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। এই ১০ ওভারের ভেতরই যারা বেশি রান করতে পারবে তারাই বিজয়ী হবে। 

 

টি-10 লীগের নিয়ম

১) সাধারন ক্রিকেটের চেয়ে এই ক্রিকেটে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে উভয় দলই ১০ ওভার ব্যাট করার সুযোগ পাবে। ১০ ওভার ব্যাট করার আগেই একটি দল সব উইকেট হারালে সে দলের ইনিংস শেষ হবে।

 

২) একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবে।

 

৩) ৩ ওভারের একটি পাওয়ার প্লে থাকবে ইনিংসে। 

৪) প্লে অফ ম্যাচে ম্যাচ ড্র হলে তা সুপার ওভারের মাধ্যমে নির্ধারিত হবে। একটি দলের হাতে দুইটি উইকেট থাকবে।

 

৫) যদি কোনোভাবে এই সুপার ওভারও ড্র এর মাধ্যমে শেষ হয় তাহলে যে টিমের অবস্থান গ্রুপ পর্বে ওপরে ছিলো সে টিম বিজয়ী হবে। তবে ফাইনালে এ নিয়ম চলবে না। ফাইনাল ম্যাচে বিজয়ী না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে।

This platform is proudly developed and supported by Trenza Softwares