টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিচিতি
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ ক্রিকেট দল, টি২০ বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, টি টোয়েন্টি বিশ্বকাপ, নাসাউ আন্তর্জাতিক স্টেডিয়াম, টি টোয়েন্টি বিশ্বকাপ, টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪

টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিচিতি!

দরজায় কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪।এইটি হতে যাচ্ছে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের নবম আসর।এইবারের আসর বসছে যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজে যৌথভাবে। ক্রিকেটের এই মহারণের ৫৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ টি রণাঙ্গনে।এর মাঝে ৩ টি যুক্তরাষ্ট্রে এবং ৬ টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

আসুন চিনে নিই ক্রিকেট বিশ্বকাপের নয়টি রণাঙ্গন সম্পর্কে-

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম,ডালাস,টেক্সাস,যুক্তরাষ্ট্রঃ

কুইক ট্রিপ পার্ক নামে পরিচিত গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের যাত্রা শুরু হয় ২০০৮ সালে,যা যুক্তরাষ্ট্রের রাগবি দল টেক্সাস ইউনাইটেডের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হতো। পরে ২০২০ সালে ইউএসএ ক্রিকেট বোর্ড এই মাঠটিকে নিজেদের করে নেয় এবং প্রায় ২০ মিলিয়ন ডলার খরচ করে এটিকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরিত করা হয় এবং এর ধারণক্ষমতা পনের হাজারে উন্নীত করা হয়।এখানে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।যার মধ্যে আছে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ।

সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডাঃ

যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক ভেন্যুটির যাত্রা শুরু ২০০৭ সালে। প্রায় ৭০ মিলিয়ন ডলার খরচ করে এই স্টেডিয়ামের সংস্কার করা হয়।

২০১৯ সালে এই মাঠেই প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র। এই স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই।

নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নিউইয়র্কঃ

কদিন আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ক্রিকেট ইতিহাসের প্রথম মডিউওলার স্টেডিয়াম নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের।স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই স্টেডিয়ামে ব্যবহার হচ্ছে ড্রপ ইন পিচ।যা আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকে।

১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিউইয়র্কের এই মাঠে। গুরুত্বপূর্ণ এই ভেন্যুতে প্রায় ৩৪ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। আর বিশ্বকাপে এই মাঠে প্রথম ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যে আগামী ৩ জুন। বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচটিও ৯ জুন অনুষ্ঠিত হবে এই মাঠেই। ১৬টি ম্যাচের ৮টিই হবে এই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। গ্রুপ পর্বে ভারতের ৩টি ম্যাচ আছে এই মাঠে। বিপুলসংখ্যক প্রবাসী সমর্থকদের ভাবনায় রেখেই উপমহাদেশের দলগুলোর ম্যাচ বেশি রাখা হয়েছে নিউ ইয়র্কের এই ভেন্যুতে।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম,অ্যান্টিগাঃ

স্যার ভিভের দেশেই শুধু নয়, অ্যান্টিগায় তার নামের স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের আটটি ম্যাচ। ২০০৭ বিশ্বকাপ সামনে রেখে তৈরি করা এই স্টেডিয়ামে এমনিতে দর্শক ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও ওই টুর্নামেন্টের জন্য সেটি দ্বিগুণ করা হয়েছে।

স্যার ভিভের নামের মাঠটিতেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের চারটি ম্যাচ হবে। বাকি চারটি ম্যাচ হবে সুপার এইট পর্বের। এখন পর্যন্ত স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানাঃ

২০০৭ বিশ্বকাপের সুপার লিগ আয়োজনের জন্য ভারতের কাছ থেকে ঋণ নিয়ে তৈরি হয়েছিল স্টেডিয়ামটি। বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছিল প্রোভিডেন্স স্টেডিয়ামে।

এখানেই আবারও বিশ্বকাপের ছোঁয়া লাগছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ হবে এই ভেন্যুতে। এমনিতে স্লো টাইপ পিচ থাকে গায়ানার মাঠটিতে। স্পিনাররা সুবিধা পান অনেকটা অনুমিতভাবেই। ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন এই মাঠেই।

ড্যারেন সামি স্টেডিয়াম, সেন্ট লুসিয়াঃ

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম সেরা স্টেডিয়াম এটি।২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে দুটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো  অলরাউন্ডার ড্যারেন সামি'র সম্মানার্থে ২০১৬ সালে মাঠটির নামকরণ করা হয়।যদিও ২০০২ সাল থেকে শুরু হয়েছিল এই ক্রিকেট গ্রাউন্ডের যাত্রা।এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম স্টেডিয়াম,যেখানে ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিল ফ্লাডলাইটে।১৫০০০ ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদঃ

ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারার সম্মানে নির্মিত এই স্টেডিয়ামটির যাত্রা শুরু ২০১৭ সালে। এটি স্টেডিয়ামের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সও। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১৫ হাজার। এই মাঠের পিচকে ব্যাটারদের জন্য স্বর্গ মনে করা হয়।এখন পর্যন্ত অনুষ্ঠিত চারটি ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল জিতেছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালসহ এই মাঠে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কেনসিংটন ওভাল, ব্রিজটাউনঃ

২০০৭ ওয়ানডে ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ছিল কেনসিংটন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে এই মাঠে। ২৮ হাজার ধারণ ক্ষমতার কেনসিংটন ওভালের যাত্রা শুরু হয় ১৮৭১ সালে।এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ১৮৯৫ সালে। ১৯৩০ সালে অনুষ্ঠিত হয় প্রথম টেস্ট ম্যাচ। কেনসিংটন ওভালের উইকেট সাধারণত কিছুটা দ্রুতগতির ও বাউন্সি হয়ে থাকে। যদিও ব্যাটাররাই সুবিধা পান বেশি।

আরনোস ভ্যালে গ্রাউন্ড, কিংসটনঃ

১৯৮১ সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৮ হাজার। এই স্টেডিয়ামে বিশ্বকাপে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়াও আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

 

 

This platform is proudly developed and supported by Trenza Softwares