খেলাধুলার স্বাস্থ্য উপকারিতা
খেলাধুলার স্বাস্থ্য উপকারিতা

খেলাধুলার উপকারিতা:

প্রাচীনকাল থেকেই খেলাধুলা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মানুষের জীবনে। সুস্থ ভাবে বেচে থাকার জন্য মানব জীবনে খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য। ঘর বাড়ী পরিষ্কার না রাখলে যেমন বাড়ীতে জমে যায় নোংরার স্তূপ ঠিক তেমনি খেলাধুলা না করলেও শরীরে চর্বির সাথে জমতে থাকে নোংরার স্তূপ। তাই ছোটবেলা থেকেই খেলাধুলা করে শরীরের প্রতিটি অংশকে সতেজ রাখাটা খুবই প্রয়োজনীয়। অসীম শক্তির সন্ধান পেতে চাইলে খেলাধুলা করুন। খেলাধুলা করে জীবন সংগ্রামে অভ্যস্ত হতে শিখুন। পরাজয় বরন করে নতুন উদ্যমে এগিয়ে চলুন। তাহলেই আপনি আপনার জীবনে হয়ে উঠবেন সত্যিকারের অধিনায়ক। 


চলুন তাহলে এবার জেনে নেয়া যাক খেলাধুলার উপকারিতাগুলো কি কি?


 খেলাধুলা করলে হৃৎপিণ্ড সুস্থ থাকে

প্রতিটি মানুষের হৃদপিণ্ডকেই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কাজ করানো প্রয়োজন। আপনি যখন খেলাধুলা করবেন আপনার অতিরিক্ত রক্তচাপ পড়বে  হৃৎপিণ্ডের উপরে। যার ফলে আপনার হেড ফ্রেন্ডের পাম্প কার্যকর ভালো থাকবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে 

আপনি যদি দিনে পর্যাপ্ত পরিমাণের হাঁটাহাঁটি করেন বা দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার ডায়াবেটিস এর আশঙ্কা কম থাকবে। অনেক ডাক্তাররাও ডায়াবেটিস রোগীকে পরামর্শ দেন হাটার জন্য । আর খেলাধুলা করার ফলে হাটাহাটিও করা হবে তাতে আপনার সময়টাও দারুন কাটলো ।

উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে

উচ্চ রক্তচাপের ফলে অনেক মানুষ ব্রেন স্ট্রোক বা স্ট্রোক করে থাকেন । আর আপনি যদি খেলাধুলা করেন তাহলে রক্ত চলাচলের মাত্রা ঠিক থাকে এবং স্টোকের আশঙ্কাও কমে যায় অনেকটা।

কোলেস্টেরল লেভেল

আপনি যদি নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করে থাকেন তাহলে আপনার দেহে কোলেস্টেরল লেভেল ঠিক থাকবে ।

 রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে

রক্ত হল দেহের পরিবহন ব্যবস্থার মূল মাধ্যম। আপনার দেহে যদি রক্ত সঞ্চালন ঠিক না থাকে তাহলে ভালোভাবে কোন অঙ্গই কাজ করবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত খেলাধুলা করা। যার ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

আপনি নিয়মিত খেলাধুলা করে থাকলে আপনার শরীরে শ্বেত রক্ত কণিকা নামক উপাদান বৃদ্ধি পাবে। ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি হয়।

হাড় মজবুত ও মাংস বেশি বৃদ্ধি হয়

আপনি যখন খেলাধুলা করেন তখন আপনার শরীরের সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে দেহের বিভিন্ন পেশি সমূহ । এইজন্য মাংস বেশী ও হাড় বেশি মজবুত ও শক্ত হয় ।

এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে যেমন অন্যদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, দল গঠন পদ্ধতি, নেতা নির্বাচন পদ্ধতি, এছাড়া আরও অনেক ধরনের উপকারী রয়েছে এই খেলাধুলার মাধ্যমে যা আমরা নিজেরাও পরিকল্পনা করতে পারি। এজন্যই খেলাধুলা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বলে ধারণা করা হয়। এছাড়া আমাদের মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

This platform is proudly developed and supported by Trenza Softwares