ক্রিকেট মাঠের ১১ জন খেলোয়াড়ের অবস্থান
ক্রিকেট মাঠের ১১ জন খেলোয়াড়ের অবস্থান

আপনি কি জানেন ক্রিকেট মাঠের ১১ জন খেলোয়াড়ের অবস্থানগুলো কি কি?

একটি দলকে মাঠে ফিল্ডিং করার সময় বিভিন্ন অবস্থানে দাঁড়াতে হয়৷ এটা নির্ভর করে বোলারের বোলিং কৌশলের উপর৷ প্রতি দলে ১১ জন খেলোয়াড় থাকে৷ সাধারণত ব্যাটসম্যানের ব্যাট চালানোর ওপরও ফিল্ডিংয়ের অবস্থান নির্ধারিত হয়। তবে নিম্নলিখিত স্থান গুলোই ফিল্ডিং এর অবস্থান হিসেবে পরিচিত।

থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ, লং লেগ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সেকেন্ড স্লিপ, থার্ড স্লিপ, ফার্ষ্ট স্লিপ, লেগ স্লিপ, স্কয়ার লেগ, গালি, কভার পয়েন্ট, শর্ট একস্ট্রা কভার, সিলি মিড অফ, সিলি মিড অন, শর্ট লেগ, একস্ট্রা কভার, মিড অফ, মিড অন, মিড উইকেট, লং অফ, লং অন ইত্যাদি৷

 

ক্রিকেট মাঠে ফিল্ডারদের অবস্থান কে এবং কি দ্বারা নির্ধারিত হয়?

কেবলমাত্র ১১জন খেলোয়াড়ের নির্ধারিত দুইটি স্থান হচ্ছে বোলার ও অন্যজন হচ্ছেন উইকেট-রক্ষক। অন্য নয়জনের ফিল্ডিংয়ের অবস্থান যে-কোন সময় যে কোনো স্থানে হতে পারে। খেলোয়াড়েরা কোন অবস্থানে থাকবেন ও কৌশলগত কারণে কোনগুলো ফাঁকা থাকবে, তা ফিল্ডিং পক্ষের ক্যাপ্টেন নির্ধারন করেন। ব্যাটসম্যানকে লক্ষ্য করে বোলিং ভঙ্গীমায় নিয়োজিত বোলার বাদে অধিনায়ক যে-কোন সময় খেলোয়াড়দেরকে ফিল্ডিং অবস্থানে স্থানান্তর করার ক্ষমতা রাখেন। এ সিদ্ধান্ত নেয়ার পূর্বে ক্যাপ্টেন সাধারণত বোলার ও মাঝে-মধ্যে দলের অন্যান্য খেলোয়াড়ের পরামর্শ নিয়ে থাকেন।

This platform is proudly developed and supported by Trenza Softwares