ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে ওভার !
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে ওভার !

ক্রিকেট খুব বেশী একটা কঠিন খেলা না। আমরা সবাই জানি, এক ওভার হয়ে থাকে ছয় বলে। কিন্ত নো বল বা ওয়াইড বল হলে সেই ওভার একটু দীর্ঘায়িত হয়ে থাকে। কিন্ত একটা ওভার শেষ করতে সর্বোচ্চ কয়টা বল করা লাগতে পারে বলে আপনার মনে হয় ?

আসুন জেনে নিই, ক্রিকেট ইতিহাসের এইরকম সবচেয়ে বড় ৫ ওভার। যা ক্রিকেট ইতিহাসের বাজে ওভার হিসেবেও চিহ্নিত করা হয় ।


৫। স্কট বোসওয়েল-  ১৪ বল


লন্ডনের লর্ডস স্টেডিয়ামে সিঅ্যান্ডজি ট্রফি ফাইনালে লেস্টারশায়ার আর সমারসেটের মধ্যে খেলা হয়। সেমিফাইনালে আগের ম্যাচে লেস্টারশায়ারের সেরা বোলার হিসেবে পরিচিত মিডিয়াম-ফাস্ট বোলার স্কট বোসওয়েল ফাইনালে এক ওভারে ১৪টা বল করেন।খারাপ ফর্ম সেই হতভাগ্য বোলারকে এতটাই খারাপভাবে প্রভাবিত করেছিল যে, এটি আক্ষরিক অর্থেই তার পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে দেয়। পরে তিনি স্বীকার করেন যে, সেই ভয়াবহ ওভারটি ভুলতে তার প্রায় দশ বছর লেগেছিল।

৪। ড্যারেল টাফি – ১৪ বল


সাধারণত দলের হয়ে বোলিং শুরু করার দায়িত্ব দেওয়া হয় সবচেয়ে অভিজ্ঞ আর ভরসাযোগ্য বোলারদের, বিশেষ করে যখন সীমিত ওভারের খেলা হয়, কারণ তখন তাড়াতাড়ি রান করার দরকার থাকায় ব্যাটসম্যানরা সবসময় তৈরি থাকে আর যতবার পারে বড় শট মারার চেষ্টা করে।

তাই ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচে যখন নিউজিল্যান্ডের ড্যারিল টাফিকে নতুন বল হাতে নিতে বলা হলো, তখন কেউ ভাবতেও পারেনি যে টাফি হঠাৎ করে বোলিং করা ভুলে যাবে।একনাগাড়ে ১৪টা বল করতে গিয়ে, টাফি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম লম্বা উদ্বোধনী ওভারটা করে ফেলেন।

৩। কার্টি অ্যামব্রোস- ১৫ বল


ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টি অ্যামব্রোসের এমন এক রেকর্ড রয়েছে যা নিয়ে তিনি গর্বিত হবেন না বা কখনো কথা  বলতে চাইবেন না অবশ্যই। ১৯৯৭ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে অ্যামব্রোস এক ওভারে মোট ১৫ টি বল করেছিলেন। নয়টি নো বল দিয়েছিলেন সেই ওভারে। তবে মজার ব্যাপার, পরের ওভারে আরও ছয়টি নো-বল ডেলিভারি করেন এই বোলার।

২। মোহাম্মদ সামি- ১৭ বল

পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম সেরা বোলার ছিলেন মোহাম্মদ সামি। কিন্তু ২০০৪ সালে সামি নিজের নাম রেকর্ড বুকে তুলেছে সম্পূর্ণ ভিন্ন কিছুর জন্য।
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে মোহাম্মদ সামি একটি দুর্দান্ত মেডেন ওভার বোলিং করার নিজের পরের ওভারেই সামি ১৭ টি বল করে ওভার শেষ করেছিলেন যার মধ্যে সাতটি ওয়াইড এবং চারটি নো-বল ছিল মোট ২২ রান দিয়েছিলেন তিনি সেই ঐতিহাসিক ওভারে।

১। বার্ট ভ্যান্স- ২২ বল



ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে ওভার হিসেবে রেকর্ডটি নিজের করে রেখেছেন নিউজিল্যান্ডের বার্ট ভ্যান্স। নিউজিল্যান্ডের একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচে ২২ বলের অবিশ্বাস্য ওভার ছিল সেটি। ১৯৮৯-৯০ মৌসুমে ক্যান্টারবারির বিপক্ষে শেল ট্রফির ফাইনালে ওয়েলিংটনের হয়ে খেলেন বার্ট ভ্যান্স। ক্রিকেটের সেই দীর্ঘতম ওভারে ভ্যান্স এক ওভারে ৭৭ রান দিয়েছিলেন। 

 

 


 

This platform is proudly developed and supported by Trenza Softwares