দাবার বোর্ড পরিচিতি
দাবার বোর্ড পরিচিতি

#দাবার বোর্ড পরিচিতি

দাবা খেলার সাধারণত একটা নির্দিষ্ট ছক বা বোর্ড রয়েছে। দৈর্ঘ্য বরাবর ৮ টি ও প্রস্হ বরাবর ৮ টি ঘর নিয়ে দাবার বোর্ড গঠিত হয়। পুরো বোর্ডে সব মিলিয়ে ৮*৮= ৬৪ টি ঘর থাকে।

খেয়াল করলে দেখবেন, ভূমি বরাবর বাম থেকে ডানদিকে 'a' থেকে 'h' পর্যন্ত লেখা রয়েছে এবং লম্ব বরাবর নিচ থেকে উপরে '1' থেকে '8' পর্যন্ত লেখা রয়েছে। এগুলো হচ্ছে দাবা বোর্ডের কোঅর্ডিনেট।সাধারণ লেখচিত্রের মত করেই( x,y ) এখানে অক্ষর এবং সংখ্যা সহযোগে ৬৪ টি ঘরের নাম আছে।

যেমন, সাদার রাজা যে ঘরটিতে আছে, সেই ঘরটির নাম e1, সাদার রাণী যে ঘরটিতে আছে, সেই ঘরটির নাম d1, এরকম। ২য় সারি, অর্থাৎ a2, b2, c2 থেকে শুরু করে h2 পর্যন্ত এবং ৭ম সারিতে যে গুটিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোকে বলা হয় সৈন্য/বড়ে বা pawn, a1, h1 ঘরে আছে নৌকা বা Rook, b1, g1 ঘরে আছে ঘোড়া বা Knight, c1, f1 ঘরে আছে হাতি বা Bishop, এবং বাকীগুলো একটু আগেই জেনেছেন। কালো গুটিগুলো কে কোন ঘরে আছে এখন নিশ্চয়ই তা বলতে পারছেন?

#দাবা খেলার প্রধান হাতিয়ার কি?

দাবা খেলার প্রধান হাতিয়ার হল দাবার গুটি পরিচিতি। একটা দাবার সেটে ৬ ধরনের গুটি থাকে। মোট গুটির সংখ্যা ৩২। প্রতি দলে মোট ১৬ টি করে গুটি থাকে। দাবার ৬ ধরনের গুটি যাকে ইংরেজিতে বলা হয় পিস। গুটিগুলি সাধারণত সৈন্য, নৌকা, ঘোড়া, হাতি, মন্ত্রী , রাজা নামে পরিচিত।

#দাবার বোর্ডে কি গুটি সাজানোর কোনো নিয়ম রয়েছে?

চলুন জানা যাক দাবার বোর্ডে গুটি সাজানোর নিয়ম বোর্ডের একদম নিচের সারিতে সাদা গুটি এবং বোর্ডের অন্য পাশে কালো গুটি সাজাতে হবে। প্রথম সারিতে সবার বামে উভয় কোণায় একটি করে নৌকা বসাতে হবে। এরপর উভয় নৌকার পাশে একটি করে ঘোড়া বসাতে হবে। এরপর উভয় ঘোড়ার পাশে একটি করে হাতি বসাতে হবে। মধ্যবর্তী দুটি ঘরের মধ্যে কালো মন্ত্রীকে কালো ঘরে বসাতে হবে এবং সাদা মন্ত্রীকে সাদা ঘরে বসাতে হবে। অবশিষ্ট ঘরে রাজাকে বসাতে হবে। দ্বিতীয় সারির ৮ টি ঘরেই সৈন্য বসাতে হবে।

#দাবার সবচেয়ে মূল্যবান গুটি হিসাবে কাকে বিবেচনা করা হয়? এ চালের নিয়ম কি?

দাবার সবচেয়ে মূল্যবান গুটি হলো রাজা। তবে বিপক্ষ দলের বিরুদ্ধে এর কার্যকারিতা নেই বললেই চলে। রাজা চালের নিয়মগুলো হলো রাজা প্রয়োজনে যে কোনো দিকে যেতে পারবে রাজা একটি চালে মাত্র একঘর যেতে পারবে। উপরে, নীচে, পাশাপাশি ও কোনাকুনি। নিজের অস্তিত্ব ধ্বংস হবে এমন কোনো ঘরে রাজা কখনওই যেতে পারবে না। রাজা কোনো গুটি ডিঙ্গাতে পারবে না। রাজার চালের সীমানার মধ্যে থাকলে রাজা বিপক্ষ দলের যে কোনো গুটি খেতে পারবে।রাজা সাধারণতঃ শুধু তার ঘরের সাথে সংযুক্ত যে কোন একটি ঘরে যেতে পারে। তবে বিশেষ শর্তে প্রতি খেলায় মাত্র একবারের জন্য ক্যাসলিং নামক এক বিশেষ চালের সুযোগ পায়। প্রথম সারিতে থাকা রাজা প্রথম সারিতে থাকা নৌকার দিকে দুই ঘর যেতে পারে এবং ঐ একই দানে নৌকা রাজা দানটির সময় যে ঘর অতিক্রম করছিল, সেই ঘরে চলে যেতে পারে।

#দাবা খেলার লক্ষ্য কি?

খেলার লক্ষ্য হল প্রতিপক্ষের রাজাকে চেকমেট করা। চেকমেট হবে তখন যখন রাজা এমন একটা অবস্থায় আছে যেখান থেকে রাজাকে খাওয়া সম্ভব (চেক-এ আছে) এবং রাজা ঐ অবস্থা থেকে বাঁচতে পারছেননা।

This platform is proudly developed and supported by Trenza Softwares