বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
দাবা খেলাকে বলা হয়ে থাকে বুদ্ধির খেলা। মাথা খাটিয়ে এই খেলা খেলতে হয়। বুদ্ধির মাধ্যমে চাল দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করাই দাবা খেলার আসল রহস্য। তবে এই খেলা সঠিকভাবে আয়ত্ব করতে হলে গুটিগুলো কিভাবে চালানো যায় বা চালানোর নিয়ম জানতে হবে। আসুন জেনে নিই দাবার গুটি গুলো চালানোর সঠিক নিয়ম।
৬ রকম গুটির প্রতিটি আলাদা আলাদাভাবে চলাফেরা করে। একটি গুটি আর একটি গুটিকে ভেদ করে যেতে পারবে না (যদিও ঘোড়া অন্যান্য গুটির ওপর দিয়ে লাফিয়ে চলতে পারে) এবং স্বপক্ষের অন্য গুটির সঙ্গে একই ঘরে বসতেও পারবে না। অবশ্য কোনো একটি গুটি প্রতিপক্ষের অন্য একটি গুটিকে আত্মসাৎ করে সেই ঘরটি অধিকার করতে পারে। গুটিগুলিকে সাধারণত এমনভাবে চালনা করা হয় যাতে সেগুলি শত্রুপক্ষের গুটিকে আত্মসাৎ করতে পারে (প্রতিপক্ষের গুটিগুলি যে ঘরে রয়েছে গুটিগুলিকে সরিয়ে দিয়ে তারপর ঠিক সেই ঘরেই বসে), শত্রুপক্ষের আক্রমণের হাত থেকে নিজের অন্যান্য গুটিকে নিরাপত্তা দিতে পারে, অথবা খেলার গুরুত্বপূর্ণ ঘরগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে।
দাবায় যেভাবে রাজা চালতে হয়
রাজা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি, কিন্তু সবচেয়ে দুর্বলগুলোর একটা। রাজা যেকোনো দিকে এক ঘর যেতে পারবে - উপরে, নিচে, পাশাপাশি ও কোনাকুনি। রাজা কখনও নিজে চেকের মধ্যে যেতে পারবেনা (যেখানে তাকে খেয়ে ফেলা যাবে)। রাজা যখন অন্য ঘুঁটি দারা আক্রান্ত হয়, তখন তাকে "চেক" বলে।
দাবায় যেভাবে মন্ত্রী চালতে হয়
মন্ত্রী হল সবচেয়ে শক্তিশালী গুটি। এটা যেকোনো একদিকে সোজা চালানো যাবে - সামনে, পিছনে, পাশাপাশি বা কোনাকুনি - যতক্ষণ পর্যন্ত নিজের কোন গুটির উপর দিয়ে না যায়। আর, অন্য গুটিগুলোর মতো, মন্ত্রী যদি প্রতিপক্ষের কোনো গুটি খায় তাহলে চাল শেষ হবে। খেয়াল করুন কীভাবে সাদা মন্ত্রী কালো মন্ত্রীকে খেয়ে ফেলে এবং তারপর কালো রাজা সরতে বাধ্য হয়।
দাবায় যেভাবে নৌকা চালতে হয়
নৌকা যতদূর ইচ্ছা চালানো যাবে - কিন্তু শুধু সামনে, পিছনে, এবং পাশাপাশি। দুই নৌকা অনেক বেশি শক্তিশালী হয় যদি একটি আরেকটিকে সুরক্ষা দেয় এবং একসাথে কাজ করে!
দাবায় যেভাবে হাতি চালতে হয়
হাতি যতদূর সম্ভব চালানো যাবে, কিন্তু শুধু কোনাকুনি। প্রত্যেকটা হাতি আলাদা রঙে থেকে শুরু করে (সাদা অথবা কালো) এবং সবসময় ঐ রঙের ঘরে-ই থাকে। দুইটা হাতি একসাথে ভালো কাজ করে, কারণ তারা একজন আরেকজনের দুর্বলতার সুরক্ষা দেয়।
দাবায় যেভাবে ঘোড়া চালতে হয়
ঘোড়া অন্য সব গুটিগুলোর থেকে আলাদাভাবে চলে - সোজা দুই ঘর যাওয়ার পর এক ঘর ডানে বা বামে, ঠিক ইংরেজি অক্ষর এল “L” -এর মতো। ঘোড়া হচ্ছে একমাত্র গুটি যেটি অন্য গুটির ওপর দিয়ে চলতে পারে।
দাবায় যেভাবে সৈন্য চালতে হয়
সৈন্য একটু আলাদা কারণ সৈন্য চলে একরকম এবং খায় আরেক রকম: চলে সোজাসুজি, কিন্তু খায় কোনাকুনি। সৈন্য সামনে শুধু এক ঘর করে যেতে পারে, তবে প্রথম চালে ব্যতিক্রম হয়, প্রথম চালে সৈন্য দুই ঘরও যেতে পারে। সৈন্য তার এক ঘর সামনের কোনাকুনি ঘরে খেতে পারে। সৈন্য পিছন দিকে চলতে বা খেতে পারেনা। সৈন্যের ঠিক সামনের ঘরে যদি অন্য কোন গুটি থাকে তাহলে সৈন্য সেই টপকে সামনে যেতেও পারেনা বা সেটা খেতেও পারেনা।
বাংলা
English
