বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ভালো ব্যাডমিন্টন র্যাকেট চেনার উপায়
ব্যাডমিন্টন বাংলাদেশে একটি অন্যতম জনপ্রিয় খেলা। বিশেষত শীতের মৌসুম আসলেই এদেশের মাঠ রাস্তা ঘাট অলিতে গলিতে ব্যাডমিন্টন খেলার আসর বসে। ব্যাডমিন্টন খেলার প্রধান হাতিয়ার বা উপকরন হচ্ছে একটি ব্যাডমিন্টন র্যাকেট। আর ভালো ব্যাডমিন্টন র্যাকেট চেনা মোটেই সহজ কোনো কাজ নয়। তবে নির্দিষ্ট কিছু জিনিস মাথায় রাখলে সহজেই ভালো মানের ব্যাডমিন্টন র্যাকেট চেনা যায়। আসুন জেনে নিই ভালো ব্যাডমিন্টন র্যাকেট চেনার কিছু নির্দিষ্ট উপায়।
ব্যালেন্স
ভালো ব্যাডমিন্টন র্যাকেট এর হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ব্যাটের সঠিক ব্যালেন্স থাকা। অনেকসময় দেখা যায় র্যাকেট এর হ্যান্ডেলের থেকে উপরিভাগের ওজন বেশি। এরকম হলে র্যাকেট এর ব্যালেন্স ঠিক থাকে না। খেলাতেও এর প্রভাব পড়ে। ব্যাটের মাঝবরাবর হাতের আংগুলের ওপর নিয়ে র্যাকেট এর ব্যালেন্স নির্ণয় করা যায়।
ওজন
একটি র্যাকেট ভালো বা নিম্নমানের হওয়া ব্যাটের ওজনের ওপর অনেকটাই নির্ভরশীল। একটি ব্যাট সঠিক ওজনের চেয়ে কম বা বেশি হলে সে র্যাকেট দিয়ে ভালোভাবে খেলা যায় না। তাই ব্যাডমিন্টন ব্যাট সঠিক ওজনের হওয়া জরুরী। একটি ব্যাডমিন্টন র্যাকেট আদর্শ ওজন হবে ৮০ থেকে ১০০ গ্রামের ভেতরে।
ফ্লেক্সিবিলিটি
ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা ভালো র্যাকেট এর একটি বিশেষ গুন। আপনার ব্যাট যত নমনীয় হবে আপনি শাটলে আঘাত করার সময় তত বেশি শক্তি উৎপাদন করতে পারবেন। তাই শাটলকে সর্বোচ্চ শক্তির সাথে আঘাত করার জন্য ব্যাডমিন্টন ব্যাট যথেষ্ট ফ্লেক্সিবল বা নমনীয় হতে হবে।
তারের টান
ব্যাডমিন্টন র্যাকেট এর তারের টানের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। এই নির্দিষ্ট সীমার চেয়ে তারের টান কম হলে যেমন শাটল সঠিক জায়গায় পাঠানো যাবে না তেমনি তারের টান খুব বেশি হলে সহজেই তার ছিড়ে যাবে বা ব্যাটের বডি ক্ষতিগ্রস্ত হবে। একটি ব্যাডমিন্টন ব্যাটে তারের টান থাকবে ১৮ থেকে ৩৪ পাউন্ডের ভেতরে।
স্ট্রিং বা তারের ক্যাপ
অনেক সময় দেখা যায় ব্যাডমিন্টন ব্যাটের তারের উচ্চ টানের জন্য ব্যাটের ফ্রেম অনেকসময় ক্ষতিগ্রস্ত হয়। এর থেকে রক্ষা পাওয়ার জন্য তারের ক্যাপ ব্যবহার করা যেতে পারে। এতে যেমন একদিকে ব্যাট রক্ষা পায় তেমনি একটি ব্যাট দিয়ে অনেকদিন ধরে খেলার সম্ভাবনা থাকে।
বাংলা
English
