বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ব্যাডমিন্টন খেলার নিয়ম
নভেম্বর ডিসেম্বর মাস এলেই বাংলাদেশের গ্রাম গঞ্জের মাঠ থেকে শুরু করে শহরের অলিতে গলিতে যে খেলাটি অধিক জনপ্রিয় হয়ে ওঠে সেটি হলো ব্যাডমিন্টন। সময়ের সাথে সাথে ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ব্যডমিন্টন খেলার সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে যে নিয়ম অনুযায়ী এই খেলা পরিচালনা করা হয়ে থাকে।
মোট পাচটি পদ্ধতিতে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
এগুলো হচ্ছে :
- পুরুষ একক
- মহিলা একক
- পুরুষ দ্বৈত
- মহিলা দ্বৈত
- মিশ্র
ব্যাডমিন্টন খেলার নিয়মাবলী
১) খেলার শুরুতে টসে বিজয়ী দল বা খেলোয়াড় পছন্দমতো কোর্ট নিতে পারবে বা প্রথমে সার্ভিস করতে পারবে। প্রতিপক্ষ সার্ভ রিসিভ করার মাধ্যমে খেলা শুরু করবে।
২) একক ও দ্বৈত খেলায় ২১ পয়েন্টের মোট তিনটি গেম অনুষ্ঠিত হয়।
৩) প্রথম গেমে জয়ী দল পরবর্তী গেমের শুরুতে সার্ভ করবে।
৪) দুইজনের পয়েন্ট সমান হওয়ার অবস্থাকে ডিউজ বলা হয়। এক্ষেত্রে যেকোনো এক দলকে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করতে হবে এবং সর্বোচ্চ ৩০ পয়েন্টের মধ্যে গেম শেষ করতে হবে।
৫) সার্ভিস করার সময় শাটল নেটে স্পর্শ করে প্রতিপক্ষের কোর্টে পৌছালে সার্ভিসটি সঠিক হিসেবে গন্য হবে।
৬) ম্যাচে পয়েন্ট ১১ তে পৌছালে ৬০ সেকেন্ডের বিরতি নেওয়া যায়। একটি গেম শেষ হওয়ার পরে পরবর্তী গেমের শুরুতে ২ মিনিটের বিরতি নেওয়া যায়।
৭) একক ও দ্বৈত উভয় খেলাতেই কোনো পয়েন্ট না হওয়া পর্যন্ত খেলোয়াড়েরা কেউই নিজেদের সার্ভিস কোর্ট বদল করতে পারবে না।
৮) একক খেলায় সার্ভিসকারীর পয়েন্ট শুন্য বা জোড় হলে খেলোয়াড় ডান দিকের কোর্ট থেকে এবং বিজোড় হলে বাম দিকের কোর্ট থেকে সার্ভিস শুরু করবে। সার্ভার একটি র্যালি জিতলে এক পয়েন্ট পাবে এবং কোর্ট বদল করে সার্ভ করবে।
৯) দ্বৈত খেলায় সার্ভিসের সময় ডানদিকের খেলোয়াড় কোনাকোনিভাবে বিপক্ষ কোর্টে সার্ভিস করবে। খেলায় স্কোর জোড় হলে ডানের সার্ভিস কোর্ট হতে সার্ভ করতে হবে আর বিজোড় হলে বামের সার্ভিস কোর্ট হতে সার্ভ করতে হবে। সার্ভিং পক্ষ র্যালি জিতলে তখন একই সার্ভার কোর্ট বদল করে পুনরায় সার্ভিস করবে।
১০) সার্ভিস করার সময় সার্ভারের দুই পা অবশ্যই মাটিতে স্পর্শ করা অবস্থায় থাকতে হবে।
১১) নেট অতিক্রম করে কোনো খেলোয়াড় শাটলে আঘাত করতে পারবে না এবং খেলা চলাকালে কেউ র্যাকেট বা শরীরের কোনো অংশ দিয়ে নেট স্পর্শ করতে পারবে না।
১২) প্রতি গেম শেষে কোর্ট বদল করতে হবে।তৃতীয় গেমে ১১ পয়েন্ট হওয়ার পর কোর্ট বদল করতে হবে।
বাংলা
English
