কোন ধরণের খেলোয়াড়দের জন্য কোন ধরণের ব্যাডমিন্টন র‍্যাকেট দরকার?
কোন ধরণের খেলোয়াড়দের জন্য কোন ধরণের ব্যাডমিন্টন র‍্যাকেট দরকার?

ব্যাডমিন্টন খেলার জন্য আমরা সবাই ভালো র‍্যাকেট কিনে থাকি।ব্যাডমিন্টনে ভালো পারফর্ম করার জন্য যেরকম ভালো র‍্যাকেট জরুরী ঠিক তেমনিভাবে র‍্যাকেটের স্ট্রিং এবং স্ট্রিং টেনশন সম্পর্কে ভালোভাবে জানা উচিত কেননা একটা র‍্যাকেটের পারফর্ম নির্ভর করে টেনশন স্ট্রিং এর উপর এছাড়া আপনি স্বাচ্ছন্দ্যে খেলার জন্য কিরকম স্ট্রিং টেনশন দরকার তাও জানা উচিত কারণ অনেক সময় সঠিক স্ট্রিং টেনশন ব্যবহার না করলে হতে পারে ইনজুরি


র‍্যাকেটের জন্য স্ট্রিং টেনশন নির্বাচনঃ

প্রত্যেক র‍্যাকেটের জন্যই স্ট্রিং টেনশন জরুরী।হাই স্ট্রিং টেনশন অনেক সময় র‍্যাকেটের ফ্রেমের উপর চাপ বাড়িয়ে দেয় তাই অনেক ক্ষেত্রে র‍্যাকেট ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।

বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের জন্য স্ট্রিং টেনশনের মাত্রাঃ

  • বিগিনারঃ ১৭-২০ lbs
  • ইন্টারমিডিয়েটঃ ২০-২৪ lbs
  • অ্যাডভান্সডঃ ২৪-২৭ lbs
  • প্রফেশনাল/ইন্টারন্যাশনালঃ ২৭-৩০+ lbs

ব্যাডমিন্টন স্ট্রিং বাছাইয়ের আগে আপনাকে অবশ্যই কিছু প্রাথমিক জিনিস জানা জরুরী।সেই জিনিসগুলো জেনে নেওয়া যাকঃ

  • সব স্ট্রিং প্রসারিত হয় তাই আপনার স্ট্রিং গুলো টান হারাতে শুরু করবে ("টেনশন ক্রীপ" নামে পরিচিত) যেদিন থেকে স্ট্রিং হিসেবে ব্যবহার করা শুরু হবে।
  • প্রত্যেক র‍্যাকেটের একটা "সুইট স্পট"(Sweet Spot) থাকে,র‍্যাকেটের স্ট্রিং বেড এর মাঝে এই স্পটে সবচেয়ে বেশী পাওয়ার পাওয়া যায় স্ম্যাশ কিং শট করার সময়।
  • যারা বিগিনার লেভেলের তাদের বেশ সম্ভাবনা থাকে খেলার সময় "সুইট স্পট"(Sweet Spot) মিস করার তাই বিগিনার লেভেলের বা যারা একটু কম টেকনিক অনুসরণ করে তাদের জন্য বেস্ট হচ্ছে লোয়ার টেনশন।কেননা স্ট্রিং লোয়ার টেনশন হলে "সুইট স্পট"(Sweet Spot) জায়গাটা একটু বেশ চওড়া হয় তাই খেলার সময় সহজেই পাওয়ার পাওয়া যায়।
  • স্ট্রিং টেনশন বেশী হলে তা খেলার সময় বেশী পাওয়ার এবং কন্ট্রোলিং সক্ষমতা প্রদান করে তবে তার জন্য সবসময় সুইট স্পটে(Sweet Spot) এ খেলা রপ্ত করতে হবে।এছাড়া স্ট্রিং টেনশন বেশী হলে স্ট্রিং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে।

র‍্যাকেটের পাওয়ার এবং কন্ট্রোল কেন স্ট্রিং টেনশনের উপর নির্ভর করে?

ব্যাডমিন্টন শটের ক্ষেত্রে সবচেয়ে বেশী পাওয়ার বা জোর পাওয়া যায় স্ট্রিং থেকে তাই এটি জানা জরুরী কিভাবে ব্যাডমিন্টন স্ট্রিং খেলায় প্রভাব ফেলতে পারে আর এটি জানা থাকলে সহজেই স্ট্রিং টেনশন বাছাই করে র‍্যাকেটের পাওয়ার এবং কন্ট্রোলিং এর সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে।

খেলার সময় লোয়ার টেনশন স্ট্রিং(১৮-২৩ lb) এর প্রভাবঃ

লোয়ার স্ট্রিং টেনশন মুলত ১৮ lb-২৩ lb হয়ে থাকে।

  • লোয়ার স্ট্রিং ব্যবহার করা হলে র‍্যাকেটের স্ট্রিং বেড হালকা অনুভুত হয় এবং ফেদারের উপর খুব একটা নিয়ন্ত্রন নিয়ন্ত্রণ থাকে না 
  • স্ট্রিং বেড হালকা মানে স্ট্রিং বেশী বাউন্স প্রদান করে ফেদারের উপর এবং সহজেই পাওয়ার প্রদান করে স্ম্যাশ বা শট করার সময়
  • লোয়ার স্ট্রিং ব্যবহার করা হলে র‍্যাকেটের সুইট স্পট(Sweet Spot) বেশী থাকে তাই যারা টেকনিক্যালি তেমন একটা দক্ষ না তারাও খুব সহজেই এই র‍্যাকেট দিয়ে ভালো পারফরম্যান্স করতে পারে।

টিপসঃ যারা হিটিং টেকনিকে খুব একটা দক্ষ না আবার খেলার সময় অনেক জোর বা পাওয়ারের দরকার হয় তারা এই লোয়ার স্ট্রিং টেনশন ব্যবহার করে খুব সহজেই ভালো পারফর্ম করতে পারবে এবং তাদের জন্য পারফেক্ট হচ্ছে লোয়ার টেনশন স্ট্রিং।

 

খেলার সময় হাই টেনশন স্ট্রিং (২৪-৩০ lb) এর প্রভাবঃ

হাই টেনশন স্ট্রিং মূলত ২৪ lb-৩০ lb হয়ে থাকে।

  • হাই টেনশন স্ট্রিং বলতে স্ট্রিং খুব শক্ত(টাইট) ভাবে বাঁধানো কে বোঝায়।এছাড়া স্ট্রিং বেড খুব শক্ত থাকে তাই ফেদারের উপর এবং শট খেলার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।
  • হাই টেনশনের স্ট্রিং ফেদারের উপর বাউন্স প্রদান করে স্ট্রিং লোয়ার টেনশন থেকে কম।আর তাই শট খেলার সময় শক্তি প্রদান করতে সঠিক টেকনিক প্রয়োগ করতে হয়।
  • হাই টেনশন স্ট্রিং ব্যবহার করা হলে র‍্যাকেটের সুইট স্পট(Sweet Spot) কম থাকে তাই টেকনিক্যালি দক্ষদের জন্য এই হাই টেনশন স্ট্রিং পারফেক্ট।

টিপসঃ হাই টেনশন স্ট্রিং পারফেক্ট হচ্ছে অ্যাডভান্সড লেভেলের জন্য যাদের খুব ভালো দক্ষতা আছে হিটিং টেকনিকে এবং খেলার সময় বেশী কন্ট্রোলিং দরকার।

 

 

 

 

This platform is proudly developed and supported by Trenza Softwares