ব্যাডমিন্টন খেলায় চাপ মারার কৌশল
ব্যাডমিন্টন খেলায় চাপ মারার কৌশল

ব্যাডমিন্টন খেলায় চাপ মারার কৌশল

ব্যাডমিন্টন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। বিশেষ করে শীতের মৌসুম এলেই দেশের অলিতে গলিতে ব্যাডমিন্টন খেলার আসর বসে। ব্যাডমিন্টন একটি কৌশলের খেলা। বিভিন্ন কৌশলের সমন্বয় করে প্রতিপক্ষের থেকে ম্যাচ জিততে হয়। এসব কৌশলের মধ্যে অন্যতম হলো চাপ বা স্ম্যাশ মারার কৌশল। ব্যাডমিন্টন খেলার চাপ মারা একটি দৃষ্টিনন্দন টেকনিক। চাপ মারার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আসুন দেখে নেওয়া যাক কিছু ব্যাডমিন্টন খেলায় চাপ মারার কৌশল

১. ফোরহ্যান্ড স্ম্যাশ

ব্যাডমিন্টন খেলায় চাপ বা স্ম্যাশ মারার সর্বপ্রথম ও জনপ্রিয় কৌশল হচ্ছে ফোরহ্যান্ড স্ম্যাশ। ফোরহ্যান্ড স্ম্যাশ অর্থ শাটলকে সামনে রেখে মারা চাপ। এই ফোরহ্যান্ড স্ম্যাশ মারার চারটি ধাপ রয়েছে। প্রথমে স্ম্যাশ মারার জন্য ব্যাটটি ভালোভাবে গ্রিপ করতে হবে। পরবর্তীতে শাটলের অবস্থান অনুযায়ী নিজের পজিশন বা স্ট্যান্স ঠিক করতে হবে। তৃতীয় ধাপে স্ম্যাশ মারার জন্য হাত সঠিক পজিশনে তুলতে হবে। এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ ধাপে সর্বশক্তি দিয়ে শাটল কে আঘাত করতে হবে। 

ফোরহ্যান্ড স্ম্যাশ
শিখুন খেলবেই বাংলাদেশ এর সাথে>  Smash করার টেকনিক!

২. জাম্পিং স্ম্যাশ

জাম্পিং স্ম্যাশ বা লাফ দিয়ে চাপ মারার কৌশল বেশ জনপ্রিয় ও দৃষ্টিনন্দন। জাম্পিং স্ম্যাশ মারার কতগুলো নির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমে দ্রুততার সাথে শাটলের পজিশনে নিজেকে নিয়ে যেতে হবে। এরপরে জাম্প বা লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। পরবর্তীতে লাফ দিয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে শাটল কে কোন পজিশনে হিট করা যায় তা নির্ধারণ করতে হবে।এবং সবশেষে নেটের ওপর দিয়ে সর্বশক্তি দিয়ে শাটল স্ম্যাশ করতে হবে।

জাম্পিং স্ম্যাশ

৩. ব্যাকহ্যান্ড স্ম্যাশ

ব্যাকহ্যান্ড স্ম্যাশ অপেক্ষাকৃত কঠিন কৌশলের একটি স্ম্যাশ। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে যেকেউ এই কৌশল আয়ত্ত করতে পারবে।ব্যাকহ্যান্ড স্ম্যাশ মারার তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হলো এই চাপ মারার জন্য সঠিক সময় নির্ধারণ করা।এটি খুবই গুরুত্বপূর্ণ কারন চাপ মারার অন্যান্য টেকনিক গুলায় তুলনায় এটি কঠিন তাই সঠিক সময়ে মারতে হবে। দ্বিতীয় ধাপে ব্যাকহ্যান্ড স্ম্যাশ মারার পজিশনে নিজেকে নিয়ে যেতে হবে। শেষে শাটল হিট করতে হবে এবং একইসাথে পরবর্তী শাটলের জন্য প্রস্তুত হতে হবে।

ব্যাকহ্যান্ড স্ম্যাশ

This platform is proudly developed and supported by Trenza Softwares