শুরু হতে যাচ্ছে ইউরপিয়ান ক্লাব ফুটবলের নতুন সিজন
শুরু হতে যাচ্ছে ইউরপিয়ান ক্লাব ফুটবলের নতুন সিজন

ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার পালা শেষ। গ্রীষ্মকালীন বিরতির পর আবারো শুরু হতে যাচ্ছে ইউরপিয়ান টপ ফাইভ লীগগুলো। এরমাঝেই ক্লাবের অধিকাংশ প্লেয়াররা ফিরে এসেছেন স্ব স্ব ক্লাবে। করছেন নতুন সিজনের জন্য অনুশীলন। আসুন জেনে নিই কবে শুরু হচ্ছে ইউরোপিয়ান টপ ফাইভের বিভিন্ন লীগগুলো।

 

ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে টপ ফাইভ লীগ হিসেবে গন্য করা হয় ইংলিশ লীগ প্রিমিয়ারলীগ, স্প্যানিশ লীগ লা লীগা, জার্মান লীগ বুন্দেসলীগা,ইতালিয়ান লীগ সিরি আ, এবং ফরাসী লীগ লীগ ওয়ান। চলতি মাসেই শুরু হচ্ছে এই সকল লীগগুলো। ইতিমধ্যেই ক্লাবগুলো তাদের প্রি সিজনের প্রস্ততি শেষ করেছে। 

প্রিমিয়ারলীগ শুরু হতে যাচ্ছে ১৬ আগস্ট দিবাগত রাতে। সে রাতে মাঠে নামবে হট ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড। লালীগা মাঠে গড়াবে ১৫ ই আগস্ট। এম্বাপ্পে পাড়ি জমিয়েছে রিয়াল মাদ্রিদে। সকলের চোখ থাকবে সেদিকে। বুন্দেসলীগা শুরু হতে যাচ্ছে সবার শেষে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ আগস্ট। ইতালিয়ান লীগ শুরু হবে ১৭ আগস্ট এবং ফ্রেঞ্চ লীগ শুরু হতে যাচ্ছে ১৬ আগস্ট। জমজমাট এক নতুন সিজনের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

This platform is proudly developed and supported by Trenza Softwares