লকডাউন কি করে কাটিয়েছেন ফুটবলাররা…
লকডাউন কি করে কাটিয়েছেন ফুটবলাররা…

লকডাউনের এই বন্দি সময়টাতে সবাইকেই থাকতে হচ্ছে বাসায়। বাসায় বসে থাকতে থাকতে অনেকেরই বিরক্ত হচ্ছেন স্বাভাবিকভাবেই। লকডাউনে তারকা ফুটবলাররাই বা কী করে কাটান? কীভাবে পার করেছেন এই বন্দি সময়টা? চলুন দেখে আসা যাক। 

 

রোনালদো ও লিওনেল মেসি 

 

ক্রিস্টিয়ানো রোনালদো বাড়ির কাছাকাছি ছেলের সাথে ফুটবল প্র‍্যাক্টিস করছেন। বাবা-ছেলে দুজনের ফুটবলে যুগলবন্দীটা জমেছে বেশ ভালোই। এছাড়াও বাড়িতেই জিমের টুকটাক কাজকর্ম চালাছেন সি আর সেভেন, ফিট রাখছেন নিজেকে। লিওনেল মেসি আবার স্ত্রীর সাথে মেতেছেন খুনসুটিতে। বই পড়তেও দেখা গেছে এল এম টেন কে।

 

 

অন্যান্য ফুটবলাররা

আরেক আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো রান্নাবান্নতে ব্যস্ত রেখেছেন নিজেকে। লুকা মডরিচ ফিট থাকার চেষ্টায় জিম করছেন এই সময়টাতে। ঘরেই চুল কাটাচ্ছেন ম্যাথিয়াস ডি লিখট। ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো আবার খেলা মেতেছেন নিজের ছেলেদের সাথে

 

লকডাউনে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন রবার্ট লেভানডফস্কিও, দারুণ অঙ্গভঙ্গি আর নাচের কৌশলই যেন রপ্ত করছেন পোলিশ গোলমেশিন।

 

 

 

পাওলো দিবালা আবার বাজাচ্ছেন পিয়ানো, যার সাথে তাল মিলিয়ে গান গাচ্ছেন দিবালার স্ত্রী। সাবেক ইংলিশ ফুটবলার জন টেরি রান্নাবান্না করে কাটাচ্ছেন সময়। তাছাড়া ব্রাজিল সুপারস্টার নেইমার পিয়ানো বাজাচ্ছেন লকডাউনের এই বন্দি সময়ে। আর নীচে দেখুন কি করছেন আমাদের জামাল ভূঁইয়া।

 

 

 

লকডাউনে সকল ব্যস্ততা থেকে দূরে বাসায় থেকে এভাবেই সময় কাটাচ্ছেন ফুটবলাররা। বন্দিদশাতে এগুলোই যে এখন বিনোদনের অন্যতম মাধ্যম।

This platform is proudly developed and supported by Trenza Softwares