লকডাউন কিভাবে কাজে লাগাবে শিশুরা?
লকডাউন কিভাবে কাজে লাগাবে শিশুরা?

করোনাভাইরাস মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় বেশির ভাগ শিশু এখন তাদের বাড়িতে বন্দী। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, শিশুদের অনেকেই তবুও ভাইরাসের শিকার যেহেতু আজকাল তারা পর্দার সামনে- মোবাইল ফোন,  ল্যাপটপ বা টিভিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে। আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন কোভিড পরবর্তী বিশ্বে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সাম্প্রতিক এক গবেষণায় বলে, “বিচ্ছিন্নতা বোধ থেকে কম ঘুম, দুর্বল হৃদয়, নিম্ন প্রতিরোধ ক্ষমতা, বিষণ্ণতা এবং প্রতিবন্ধী এক্সিকিউটিভ ফাংশন হতে পারে।”  

শিশুরা এই অবসর সময় বাসার ভেতরে বিনোদনের অভাব অনুভব করছে। নিয়মিত খেলাধুলা কিংবা শারীরিক ব্যায়াম থেকে হচ্ছে বঞ্চিত। এর সমাধান হতে পারে অনলাইনে খেলা শেখা, খেলার নিয়ম কানুন জানা। 

অনলাইনে খেলা শেখার দারুণ এক প্ল্যাটফর্ম খেলবেই বাংলাদেশ। দাবা, ফুটবল, ক্রিকেট কিংবা ব্যাডমিন্টনের নানান কৌশল শেখা যাবে এই প্ল্যাটফর্মে। খেলা শেখাচ্ছেন দেশসেরা সাবেক খেলোয়াড়রা। যেকোনো খেলা শেখার মাধ্যমে শিশুর মানসিক বিকাশ ঘটে। এছাড়া নিয়মিত খেলাধুলায় অংশ নেয়া যে কোনো শিশু অন্য সাধারণ শিশুদের থেকে দলগত কাজ ও বিশ্লেষণ কৌশলে অনেক এগিয়ে থাকে। 

বিশেষজ্ঞদের মতে, শিশু এবং তাদের গ্যাজেট আজ অবিচ্ছেদ্য, এবং এটি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনকও হতে পারে। এছাড়া, লকডাউন-সম্পর্কিত বিধিনিষেধের কারণে দীর্ঘায়িত বিচ্ছিন্নতা তাদের বাড়ির ভেতরে থাকতে বাধ্য করছে। আর এতে শহুরে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। তাই খেলবেই বাংলাদেশ হতে পারে এর এক সহজ সমাধান। 

This platform is proudly developed and supported by Trenza Softwares