বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
মূল্যবৃদ্ধির এ বাজারে একজন খেলোয়াড় কিভাবে মানিয়ে নিবেন?
Posted:
September 24, 2022
Views:
61
বাংলাদেশে বিদ্যমান বড় সমস্যা গুলোর মধ্যে একটি মূল্যবৃদ্ধি।একজন খেলোয়াড়ের দৈনন্দিন জীবনের সব কিছু ঠিকমত চালনা করতে আনুষঙ্গিক অনেক জিনিসের প্রয়োজন হয়। কিন্তু মূল্যবৃদ্ধির এ বাজারে সকল বিষয় সমন্বয় করে চলা অনেক কঠিন হয়ে পড়ে। আজকে আমরা জানব মূল্যবৃদ্ধির বাজারে একজন খেলোয়াড় কিভাবে তার স্বাভাবিক কর্মকান্ড চালিয়ে যেতে পারেন।
১। হেঁটে প্র্যাক্টিসে যাওয়া
মূল্যবৃদ্ধির ফলে যাতায়াতের খরচ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। ফলে খেলোয়াড়ের প্র্যাক্টিসে যাওয়া আসার খরচ বৃদ্ধি পায়। এই খরচ বৃদ্ধি যেন খেলোয়াড়ের দৈনন্দিন কর্মকান্ডে প্রভাব না ফেলে এজন্য সম্ভব হলে হেঁটে হেঁটে প্র্যাক্টিসে যাওয়া আসা করা যেতে পারে। অথবা সম্পূর্ণ রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না হলে যতটুকু রাস্তা হেঁটে যাওয়া যায় ওতটুকু রাস্তা হাঁটলেও শরীর ফিট থাকবে এবং প্র্যাক্টিসের আগে কিছুটা ওয়ার্ম আপও হয়ে যাবে।
২। বাইরের খাবার কম খাওয়া
রেস্টুরেন্টের মুখরোচক খাবার আমাদের সকলেরই প্রিয়। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে পছন্দের খাবার হোটেল বা রেস্টুরেন্ট গুলোতেও থাকবে বাড়তি খরচের চাপ। এ সময়টাতে যথাসম্ভব বাইরের খাবার পরিহার করে যদি ঘরের খাবার খেলে প্রথমত বাড়তি খরচের চাপ কমবে, এছাড়াও শরীরও ফিট থাকবে।
৩। খেলার সামগ্রীর নিয়মিত যত্ন নিতে হবে
মূল্যবৃদ্ধির বাজারে সব থেকে অনাকাঙ্ক্ষিত যে বিষয়টি আপনার সাথে হতে পারে টা হলো আপনার খেলার সামগ্রী থেকে কোনো একটা কিছু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং, আপনার খেলার সামগ্রী যেমন জুতা বা বুট, গ্লোভস, ব্যাট, প্যাড ইত্যাদির নিয়মিত যত্ন নিতে হবে। এতে করে আপনার গুরুত্বপূর্ণ খেলার সামগ্রী গুলোর স্থায়িত্ব বৃদ্ধি পাবে।
৪। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা
শুধু খেলোয়াড়দেরই না, আমাদের সবারই উচিৎ অপ্রয়োজনীয় বাঁ বাড়তি খরচ পরিহার করা। এতে করে প্রয়জনের সময়ে খরচ করার সক্ষমতা থাকে।
৫। অনলাইনে খেলা শিখুন
বিশ্বের উন্নত দেশের মত আমাদের দেশেও আছে অনলাইনে খেলা শেখার সুযোগ। খেলা শিখা থেকে শুরু করে ফিটনেস ট্রেনিং- সবই সম্ভব অনলাইনে। এতে করে যাতায়াত খরচ, যাতায়াতের সময়, এমনকি যে গ্রাউন্ডে প্র্যাক্টিস করবেন সে গ্রাউন্ডের খরচও বেচে যাবে। অনলাইনে খেলা শিখলে সুদক্ষ ও দেশসেরা কোচদের থেকে খেলার ব্যাসিক, টেকনিক ও ফিটনেস টিপস পেতে পারবেন। আপনার ভিডিও দেখিয়ে কোচ বা মেন্টরদের কাছ থেকে টিপস পেতে পারেন।
প্রতিবন্ধকতা আসলে দমে না যেয়ে আমাদের কে বিকল্প উপায় বেছে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, হাল ছেড়ে দিলে বড় খেলোয়াড় হওয়া যায় না। সুতরাং, উপরের বিষয় গুলো মাথায় রেখে প্ল্যান করে মূল্যবৃদ্ধির প্রভাব আপনাদের জীবনে অনেকাংশে কমে যাবে।
বাংলা
English
