বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ফুটবল খেলা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা।কোন ফুটবলার কতো বেতন তা আমরা সবাই কম-বেশী জানি।কিন্ত ফুটবল ম্যাচ যারা পরিচালনা করেন সেই রেফারীদের বেতন কতো তা আমরা কয়জনই বা জানি।মাঠে দামি ফুটবলারদের পরিচালনায় বা খেলার সৌন্দর্য ও শৃংখলা রক্ষায় যারা থাকেন, তাদের পারিশ্রমিক নিয়ে কখনও আলোচনা হয় না!
আসুন জেনে নিই,ফুটবল খেলায় রেফারিদের বেতন কতো?
ফুটবল খেলায় ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ কিন্ত জেনে অবাক হবেন,প্রিমিয়ার লিগের রেফারিরা সবচেয়ে বেশি বেতন পান না।সবচেয়ে বেশি বেতন ভাতা পেয়ে থাকেন লা লিগার রেফারীরা।
লা-লিগাঃ
লা লিগায় একজন রেফারি বছরে ১ লাখ ২৪ হাজার ২৫৬ পাউন্ড বা ১ লাখ ৫৭ হাজার ১১৫ মার্কিন ডলার করে পেয়ে থাকেন।এ ছাড়া ম্যাচ ফি পেয়ে থাকেন আরও ৪ হাজার ২০৫ পাউন্ড। আর ভিএআর রেফারির দায়িত্বে যাঁরা থাকেন, তাঁরা ম্যাচ ফি পান ২ হাজার ১০২ পাউন্ড করে।
এ ছাড়া ইমেজ স্বত্ব বাবদ প্রতিবছর ২১ হাজার ৯২৯ পাউন্ড করে পেয়ে থাকেন লা লিগার রেফারিরা।এটি দেওয়া হয় তাঁদের পোশাকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ব্যবহার হয় বলে।
জার্মান বুন্দেসলিগাঃ
জার্মানিতে রেফারিরা পারিশ্রমিক পেয়ে থাকেন অভিজ্ঞতা ও র্যাঙ্কের ভিত্তিতে। যাঁদের অভিজ্ঞতা পাঁচ বছরের কম, তাঁরা পান বছরে ৫২ হাজার ৯৭৭ পাউন্ড করে। পাঁচ বছর হয়ে গেলে ৬১ হাজার ৫২২ পাউন্ড। আর এলিট রেফারিরা বেতন পান ৭০ হাজার ৬৭ পাউন্ড করে। এ ছাড়া প্রতি ম্যাচে ফি হিসেবে পান ৪ হাজার ৭৮৪ পাউন্ড, যা ভিএআর রেফারিদের ক্ষেত্রে ১ হাজার ৭৯৪ পাউন্ড। এই লিগে কোনো বোনাস দেওয়া হয় না।
ইতালিয়ান সিরি আঃ
ইতালির সিরি আতে বাৎসরিক পারিশ্রমিক দেওয়া হয় দুটি ক্যাটাগরিতে। একটি ৭৬ হাজার ৯৫৪ পাউন্ড, আরেকটি ৭৭ হাজার ৩৪৫ পাউন্ড। এখানে ম্যাচ ফি ৩ হাজার ৪৩৭ পাউন্ড করে। ভিএআরে রেফারিদের জন্য ১ হাজার ৪৫৩ থেকে ১ হাজার ৪৬১ পাউন্ড করে।
ইংলিশ প্রিমিয়ার লিগঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারিদের সম্মানী দেওয়া হয় ভিন্ন ভিন্ন গ্রেডে।অভিজ্ঞতা এবং র্যাঙ্কের ওপর ভিত্তি করে ৭৩ হাজার ১৯১ পাউন্ড, ১ লাখ ৫ হাজার ২৫৭ পাউন্ড এবং ১ লাখ ৪৭ হাজার ২৫৮ পাউন্ড পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়।এ ছাড়া ম্যাচ ফি দেওয়া হয় ১ হাজার ১১৬ পাউন্ড করে। ভিএআর রেফারিদের প্রতি ম্যাচের ফি ৮৫৭ পাউন্ড করে।যদিও প্রিমিয়ারলীগের রেফারিরা "কী ম্যাচ ইন্সিডেন্ট" এর পার্ফমেন্সের ওপর ভিত্তি করে অতিরিক্ত বোনাস পেয়ে থাকেন।
ফ্রেঞ্চ লিগ আঁঃ
ফ্রান্সের লিগ আঁ–তে বছরে দেওয়া হয় ৬৬ হাজার ৭১৬ থেকে ৬৭ হাজার ৫৮ পাউন্ড করে। ম্যাচ ফি দেওয়া হয় ২ হাজার ৮৬৫ থেকে ২ হাজার ৮৮২ পাউন্ড। ভিএআর রেফারিদের জন্য ৫৮৮ থেকে ৮৫৯ পাউন্ড। এ ছাড়া রেফারিংয়ের মেয়াদ শেষে বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় ৮ হাজার ৫০০ থেকে ৫১ হাজার পাউন্ড পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
বাংলা
English
