বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
টি টোয়েন্টি ক্রিকেটের নতুন নিয়মগুলোঃ
ক্রিকেটে বর্তমানে তিনটি ফরম্যাট চালু রয়েছে। এই ফরম্যাট গুলো হলো টেস্ট ক্রিকেট, ওডিআই ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট। এই তিন ফরম্যাটের ক্রিকেটের ভেতর সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট। বর্তমান ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয়তার দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। তবে এই ফরম্যাটের ক্রিকেটের নিয়মগুলো সর্বদাই পরিবর্তনশীল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও নতুনভাবে আসছে কিছু নিয়ম। এই নতুন নিয়ম গুলো আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আসুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি ক্রিকেটে কি কি নতুন নিয়ম আসছে।
নন স্ট্রাইকারকে রানআউটের চেষ্টা
ইদানীং অনেক সময়েই দেখা যায় বোলার পপিং ক্রিজে ঢোকার আগেই নন স্ট্রাইকিং ব্যাটসম্যান রান নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেই সময় বোলার থ্রো করে তাকে আউট করার চেষ্টা করে। কিন্ত নতুন নিয়মে আর এই চেষ্টা করা যাবে না।
ক্যাচ আউটে ব্যাটসম্যানের অবস্থান
এতদিন ক্যাচ আউট হওয়ার পূর্বে যদি দুই ব্যাটসম্যান নিজেদের অতিক্রম করে ফেলতো তাহলে নতুন ব্যাটসম্যান নন স্ট্রাইকিং প্রান্তে খেলতো। এখন আর এই নিয়ম থাকছে না। নতুন ব্যাটসম্যান আউট হওয়া ব্যাটসম্যানের প্রান্ত থেকেই ব্যাটিং শুরু করবে।
লালা ব্যবহারে নিষেধাজ্ঞা
বোলিং এর সময়ে লালা ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা আনা হয়েছে। কোনো বোলার যদি এই কাজ প্রথমবার করে তাহলে তাকে সতর্ক করে দেওয়া হবে। দ্বিতীয়বার করলে বোলার ও অধিনায়ককে শাস্তি দেওয়া হবে।
ফিল্ডিং দলের অনৈতিক জায়গা পরিবর্তন
বোলার বল করার জন্য রান আপ নেওয়া শুরু করার পর কোনো ফিল্ডার তার জায়গা পরিবর্তন করতে পারবে না। এরূপ ধরা পড়লে ফিল্ডিং দলকে ৫ রানের পেনাল্টি দেওয়া হবে এবং বলটি ডেড বল হিসেবে গন্য হবে।
পিচ ব্যবহারে ব্যাটসম্যানের অধিকার
ব্যাটসম্যান যেকোনো বল মোকাবিলা করার সময় তার ব্যাট বা শরীরের যেকোনো অংশ পিচের ভেতরে থাকতে হবে। অন্যথায় এটি ডেড বল হবে। বোলারের কোনো বল খেলতে যদি ব্যাটসম্যানকে পিচের বাইরে যেতে হয় তাহলে সেটিকে নো বল হিসেবে ধরা হবে।
হাইব্রিড পিচ ব্যবহার
এখন থেকে অংশগ্রহনকারী দলগুলোর মতামতের ভিত্তিতে যেকোনো ম্যাচে প্রাকৃতিক ঘাসযুক্ত পিচ ব্যবহার করা যাবে।
বাংলা
English
