বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
খেলাধুলা বলতে শুধু ক্রিকেট ফুটবল বা ব্যাডমিন্টনকেই বোঝায় না। এছারাও আমাদের গ্রাম বাংলায় আরো বিভিন্ন ধরনের খেলা হতো। কালের বিবর্তনে ও আধুনিকতায় এসব খেলাগুলো আজ নেই বললেই চলে। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলাগুলো দেখে নেয়া যাক এক নজড়ে।
লুকোচুরি খেলা : লুকোচুরি খেলতে কে না ভালোবাসে। একজন দেয়ালের পাশে চোখ বুজে এক থেকে এক শ পর্যন্ত গুনবে।এই সময়ের মধ্যে বাকিরা লুকিয়ে পড়বে। গোনা শেষ হলে সে বেরোবে অন্যদের খুঁজতে।সবশেষে যাকে খুঁজে বের করা হবে, পরেরবার সে সবাইকে খুঁজবে।আমাদের দেশে সবাই এটা খেলে। শুধু আমাদের দেশেই নয়, বিদেশের শিশুরাও খেলে লুকোচুরি।
ডাংগুলি : ডাংগুলি খেলা গ্রাম বাংলার বেশ জনপ্রিয় একটা খেলা। এই খেলার নিয়ম বেশ সোজা। মাটির গর্ত করে ছোট একটা লাঠি আড়াআড়ি বসাতে হবে। তারপর খেলোয়াড়ের হাতে থাকা লাঠি দিয়ে সেটিকে তুলে হিট করে যতদূর পাঠানো যায় পাঠাতে হবে । এ অবস্থায় ফিল্ডিং এ থাকা কোনো খেলোয়াড় সেটি ক্যাচ ধরতে পারলে হিট করা প্লেয়ার আউট হিসেবে গন্য হবে।
দাড়িয়াবান্ধা : গ্রামাঞ্চলে দাড়িয়াবান্ধা খেলা বেশ জনপ্রিয়। এই খেলাটি এখনো বেশ কিছু অঞ্চলে দেখা যায়। এই খেলায় খেলোয়াড় সংখ্যা বেশি ও দোড়ঝাপ থাকায় খেলায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। এই খেলাটি ছেলে মেয়ে উভয়ই খেলতে পারে। কমবয়সী ছেলেমেয়েদের জন্য দাড়িয়াবান্ধা খেলাটি উপযুক্ত।
বরফ পানি : কোনো ইকুয়িপমেন্ট বা সামগ্রী ছাড়া সবচেয়ে সহজ খেলাটি হলো বরফ পানি খেলা। ছোটবেলায় কমবেশি আমরা সবাই এটি খেলেছি। একটা খোলা জায়গা হলেই খেলাটি খেলা যায়। এক বা দুইজন চোর হিসেবে বাকিদের ছোয়ার চেষ্টা করবে। কাউকে ছোয়া হলে তাকে ফ্রিজ হয়ে বা বরফ হিসেবে থাকতে হবে। এভাবেই চলবে মজাদার এই খেলাটি।
মার্বেল : গ্রামাঞ্চলে কমবয়সী ছেলেদের খুবই পরিচিত ও জনপ্রিয় একটা খেলা হলো মার্বেল খেলা। গ্রাম এলাকায় গেলেই দেখা যাবে ছেলেরা গোল হয়ে মার্বেল খেলছে। অতি আধুনিকায়ন ও মোবাইল গেমের জনপ্রিয়তার কারনে গ্রামের ছেলেদের মাঝ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এ খেলা।
লাটিম খেলা : লাটিম বাংলাদেশের অন্যতম একটি গ্রামীন খেলা। আগে সুতার মিস্ত্রিরাই গ্রামের কিশোরদেরকে লাটিম বানিয়ে দিত। তারা সাধারণত পেয়ারা ও গাব গাছের ডাল দিয়ে এই লাটিম তৈরি করতো। এতে লাটিম অনেক শক্ত হয়। নির্বাচিত পাট থেকে লাটিমের জন্য লতি বা ফিতা বানানো হতো। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে তুলাজাতীয় নরম কাঠ দিয়ে লাটিম এবং গেঞ্জির কাপড় দিয়ে লাটিমের ফিতা বানানো হয়।
বাংলা
English
