ক্রিকেট সাতার ও অ্যাথলেটিকসে অনার্স পড়ার সুযোগ
ক্রিকেট সাতার ও অ্যাথলেটিকসে অনার্স পড়ার সুযোগ

ক্রিকেট,সাতার ও অ্যাথলেটিকসে অনার্স পড়ার সুযোগ

খেলাধুলার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হলো বিকেএসপি। সাধারন খেলোয়াড় থেকে একজন প্রফেশনাল খেলোয়াড় হওয়ার জন্য বিকেএসপির গাইডলাইন আবশ্যক। এবারই দেশে প্রথমবারের মত খেলার ওপর স্নাতক করার সুযোগ করে দিচ্ছে বিকেএসপি। যে তিনটি খেলার ওপর স্নাতক করা যাবে সেগুলো হলো ক্রিকেট অ্যাথলেটিকস ও সাতার। আসুন দেখে নিই বিস্তারিত। 

 

কোনো খেলার ওপর এই প্রথম চার বছর মেয়াদি অনার্সের সুযোগ করে দিলো বিকেএসপি। আন্তর্জাতিক ও বিশ্বমানের খেলোয়াড় তৈরি করাই বিকেএসপির মূল লক্ষ্য। এছাড়াও স্নাতকের পাশাপাশি স্নাতকোত্তর চালু করার পরিকল্পনাও রয়েছে বিকেএসপির।এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীর যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। সুযোগ রাখা হয়েছে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটাও। ভালো মানের খেলোয়াড় ও একাডেমিক পর্যায়ে সাফল্য পাওয়া ছাত্র–ছাত্রীরাই ভর্তি হতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩।

অনার্সের জন্য কি সিলেবাস হবে তাও ঠিক করে দিবে বিকেএসপি। নিজ নিজ খেলার ব্যবহারিক অনুশীলন তো থাকছেই, জোর দেওয়া হচ্ছে ক্রীড়াবিজ্ঞানের ওপর। পাশাপাশি থাকছে ক্রীড়া ব্যবস্থাপনা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সর্বজনীন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও। শেষ বর্ষে গিয়ে পড়তে হবে ক্রীড়া সাংবাদিকতার ওপর নির্দিষ্ট কোর্সও। বৈজ্ঞানিক ভিত্তিতে কীভাবে অনুশীলন পরিচালনা করাতে হয়, সে বিষয়গুলো ছাড়াও ক্রীড়াবিজ্ঞানের অন্যান্য বিষয়বস্তু হলো ক্রীড়া ও ক্রীড়াবিজ্ঞানের মূলতত্ত্ব, শরীরতত্ত্ব বিদ্যা, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস বায়োমেকানিকস, ক্রীড়া মনোবিজ্ঞান ও ক্রীড়া পুষ্টিতত্ত্ব।

This platform is proudly developed and supported by Trenza Softwares