বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ব্যাটিং টিমের অনুকূলে ৫ রান যোগ করা হয় যদি:
১)ব্যাটসম্যানের পিছনে রাখা ফিল্ডিং টিমের উইকেটকিপার কিংবা সে টিমের অন্য কারো হেলমেটে বল লেগে গতিরোধ করে।
২)ফিল্ডার বেআইনি ভাবে ক্যাপ, কাপড় বা অন্য কিছু মাঠে রেখে দিলে তাতে যদি বল স্পর্শ করে।
৩)আম্পায়ারের অনুমোদন না দিয়ে ফিল্ডিং টিমের কোন ফিল্ডার বাইরে থেকে মাঠে নেমে বল স্পর্শ করে। \
৪)ফিল্ডিং টিম ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানকে কোন রকম বিভ্রান্ত বা বাঁধা প্রদান করে।
৫)আম্পায়ার সাবধান করে দেওয়া সত্বেও ফিল্ডিং টিম যদি মাঠের ক্ষতিসাধন করে অথবা দুই ওভারের মাঝে অযথা সময় নষ্ট করে।
ফিল্ডিং টিমের অনূকূলে ৫ পেনাল্টি রান দেওয়া হয় যদি:
*ব্যাটিং সাইড ইচ্ছাকৃতভাবে এক রান চুরি করে অথবা short-run করে। ফিল্ডিং টিম আগে ব্যাট করলে সে ইনিংসের সাথে যোগ করা হয়। অন্যথায়, পরবর্তী ইনিংসে যোগ করা হয়।
উভয় টিমের যে কোন একটিকে পেনাল্টি রান দেওয়া হয় যদি:
১)আম্পায়ার মনে করে যে সে টিম বেআইনিভাবে বল টেম্পারিং করেছে।
২)খেলার দিন সাবধান করে দেওয়া সত্ত্বেও যদি কোন টিম নির্ধারিত পীচে অনুশীলন করে।
সর্বোপরি, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অযথা দ্বিমত বা অসাদাচরন কিংবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যে কোনো টিমকে পেনাল্টি রান দিতে পারে।
বাংলা
English
