ক্রিকেটের সাজ-সরঞ্জাম পর্ব-১
ক্রিকেটের সাজ-সরঞ্জাম ব্যাট

কেমন হওয়া উচিত ক্রিকেটের সাজ-সরঞ্জাম এবং পোশাক-পরিচ্ছদ? 

ক্রিকেটের পোশাক-পরিচ্ছদ এবং সাজ-সরঞ্জাম ভাল ক্রিকেট খেলোয়াড় হতে গেলে প্রথমে অন্তত সাজ-পোশাকে তার পরিচয় দেবার চেষ্টা করতে হবে। ক্রিকেট খেলার পোশাকাদি একটু ব্যয়সাপেক্ষ। কিন্তু সাবধানে যত্ন করে সেগুলো ব্যবহার করলে, নিয়মিত ট্রাউজারস, শার্ট, আণ্ডারওয়ের, সাসপেন্সর, মোজা, রুমাল ইত্যাদি পরিষ্কার করে সাথে রাখলে এবং বুট জোড়াতে সময় মত খড়ি দিলে সব খেলাতেই পাকা ক্রিকেটারের মত ফিটফাট, পরিষ্কার- পরিচ্ছন্ন পোশাকে মাঠে নামা কোনো ব্যাপারই না।

এখন যতই দিন যাচ্ছে ক্রিকেট খেলোয়াড়েরা ক্রিকেট বুটের ব্যবহার বেশি করে করছেন। ক্রিকেট খেলোয়াড়ের নিজস্ব একটা ব্যাগ থাকে তাতে বাড়তি পোশাক রাখতে হয়। আর বুট বাড়তি এক জোড়া রাখা ভাল। শীতের দিনে গরম সোয়েটার বা পুলওভার রাখা ভাল। ক্রিকেটের পোশাক সবসময় সাদা হতে হবে। আমাদের দেশে খেলোয়াড়দের রোদ থেকে মাথা বাঁচানো ও ব্যাটিং বা ফিল্ডিং এর জন্য ক্রিকেট ক্যাপের বিশেষ প্রয়োজন রয়েছে।

ক্রিকেট খেলার সাজ-পোশাক খেলার এক অপরিহার্য অঙ্গ।

সাজ-সরঞ্জাম ব্যাটঃ

আমাদের দেশে সাধারণত ক্রিকেটের সাজ-সরঞ্জাম যথাঃ ব্যাট, প্যাড, গ্লাভস, প্রোটেক্টর ইত্যাদি খুব কম খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে নিজের পয়সায় কিনে না এগুলো ক্লাব, বা স্কুল, বা প্রতিষ্ঠান জোগায়। খেলোয়াড়েরা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করেন। তবে, ভাল খেলোয়াড় হতে হলে তার নিজস্ব এ জিনিসগুলো থাকলে ভালো হয়।

ক্রিকেট খেলায় সবচেয়ে প্রথম দরকার একটি ব্যাট। বহু কোম্পানীর ব্যাট বাজারে পাওয়া যায়। কাঠের গুণে এবং বহু দিনের ব্যাট প্রস্তুত করার প্রণালীর অভিজ্ঞতার বৈশিষ্ট্যে ইংল্যান্ডে ব্যাটই শ্রেষ্ঠ। উইলো কাঠের বন সযত্নে রক্ষা করা হয়েছে ইংল্যান্ডে, কারণ এর সমকক্ষ কাঠ অন্য দেশে পাওয়া মুশকিল। আজকাল এই খেলার প্রসারের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পাঞ্জাবে ও আজাদকাশ্মীরে যে উইলো গাছ তা দিয়ে শিয়ালকোটে চমৎকার ক্রিকেট ব্যাট তৈরি হচ্ছে। যেমন-

কোকাবুরা টেপ টেনিস ক্রিকেট ব্যাট
DSC টেপ টেনিস ক্রিকেট ব্যাট

SS Retro Blaster ক্রিকেট ব্যাট
কুকাবুরা ক্রিকেট ব্যাট

একটি ক্রিকেট ব্যাট হাতে ধরে তুললে যে হাতল বা অংশটা ধরে ব্যাটটি তোলা হয় সেটাকে হ্যান্ডেল বলা হয় আর যে অংশটা দিয়ে বল মারা হয় তাকে বলা হয় ব্লেড (Blade)।

একটা ফুল সাইজ ব্যাটের ওজন দুই পাউণ্ড চার আউন্স, উচ্চতা ৩৫ ইঞ্চি, ব্লেড ২৩ ইঞ্চি, হ্যান্ডেল ১২ ইঞ্চি, ও ব্লেড সাড়ে চার ইঞ্চি চওড়া হয়ে থাকে। ব্যাটের মধ্যে লং হ্যান্ডেল, শর্ট হ্যান্ডেল দু'রকম। রেডের দৈর্ঘ্য এবং উচ্চতা সমানই থাকে। শর্ট হ্যান্ডেল লং হ্যান্ডেল থেকে এক ইঞ্চি ছোট থাকে। হ্যান্ডেলের কমবেশী করার উদ্দেশ্য, লম্বা ব্যাটসম্যান লং হ্যান্ডেল ব্যবহার করবে না হলে কুঁজো হয়ে স্টান্স নিতে হবে; আর হ্যান্ডেল শর্ট হলে বেঁটে বা মাঝারি ব্যাটসম্যানদের ব্যাট ধরতে সুবিধা হবে।

দৈহিক উচ্চতা ও বয়েসের তুলনায় ছোটদের বল ও ব্যাট ছোট হয়ে থাকে। প্রত্যেকের শরীরের মাপের সঙ্গে খাপ খায় এমনি ব্যাট পাওয়া যায়। দোকানে গিয়ে পোশাক-পরিচ্ছদ যেমন গায়ে দিয়ে বাছাই করতে হয় ব্যাট কেনার বেলায়ও তাই। হাতে তুলেই যেটা ভাল লাগে খুব হাল্কা বা খুব ভারী ঠেকছে না-দোকানের ভিতরেই কাল্পনিক কাট হুক, ড্রাইভ মারার পরীক্ষা করে ব্যাট চালনায় কোন অসুবিধা ঠেকছে না! তেমনি ব্যাটই কিনতে হবে।

ব্লেডের গ্রেন সমান হতে পারে নাও হতে পারে তাতে কিছু আসে যায় না। গুড়ি থাকলেই ব্যাট খারাপ হয় না তবে গুড়ি ওয়ালা ব্লেড বাদ দেয়াই ভাল।সব ব্যাটের রবার গ্রিপ চলতি গ্রিপ যদি হাতে জুতসই লাগে, ব্যাটের ব্যালেন্স পছন্দসই হয় ওজন ২ পাউন্ড ৩/৪ আউন্স (এক সেরের কিছু বেশি) কাছাকাছি, তাহলে চোখ বুজে সে ব্যাট কেনা চলে।

ফুল সাইজ ব্যাটের মধ্যেও ব্যাটের ওজনের রকম ভেদ দেখা যায়। কেউ একটু ওজনদার ব্যাট দিয়ে খেলতে ভালবাসে আর কেউ বা হাল্কা ওজনের ব্যাটে খেলতে চান।

ছোটদের জন্য কার পক্ষে কোন ব্যাট দিয়ে খেলা ঠিক হবে তা ঠিক করার একটা মোটামুটি হিসাবে তোমার হাফ প্যান্ট পরে সোজা হয়ে দাঁড়ালে যে ব্যাটের ডগাটা তোমার হাফ বা ফুল প্যান্টের পকেটের নিচের মুখটা ছুবে ছাড়িয়ে উপড়ে যাবে না, মোটামুটিভাবে ধরে নিতে হবে যে সেই ব্যাটটাই তোমার পক্ষে ঠিক ব্যাট।

নতুন ব্যাট কিনে সযত্নে, অতি সাবধানে সীজন করা দরকার। আলতো এক কোর্টের লিনসিড অয়েল (তিসির তেল) লাগিয়ে প্রথম খুব আস্তে বল মারা। তারপরে শিরীষ কাগজ হালকাভাবে ঘসে, আবার এক কোট ঘষে তেল লাগিয়ে, কিছু জোরে পুরানো বল মারা, ক্রমশঃ আরও জোরে।

সপ্তাহ খানেক এই ব্যবস্থার পর ম্যাচে নতুন বলের বিরুদ্ধে নতুন কেনা ব্যাট নিয়ে খেলা যেতে পারে। ব্যাটের ছোটখাট জখম হলে স্টিকিং প্লাষ্টারে বেঁধে নেওয়া ভাল আর বড় ধরনের জখম হলে বাইন্ডিং (তার দিয়ে) ছাড়া উপায় নাই।

ডন ব্যাডম্যান খেলার আগে অন্তত রোজ ছয়বার করে একেবারে ব্যাটের শেষ থেকে শুরু করে আগা অবধি পাতলা করে এক কোট তিসির তেল মাখিয়ে নিতেন (অবশ্য লক্ষ্য রাখতে হবে যাতে হ্যান্ডেলটি ব্যাটে যেখানে জোড়া লেগেছে সেখানে তেল না লাগে)। এখানে ব্যাটের মাপ ও খেলোয়াড়ের বয়স ও উচ্চতা অনুযায়ী একটা তালিকা দেওয়া হল

 

This platform is proudly developed and supported by Trenza Softwares