ক্রিকেটের কিছু অপরিচিত নিয়ম কানুন!
ক্রিকেটের কিছু অপরিচিত নিয়ম কানুন!

ক্রিকেট যত আধুনিক হচ্ছে, খেলার নিয়ম-কানুনও ততই যেন জটিল হয়ে উঠছে। পাওয়ার-প্লে, বল পরিবর্তন কিংবা তিনটে ফরম্যাটের মধ্যে মৌলিক পার্থক্য একটা সময় আমাদের যথেষ্ট চাপের মুখে আমাদের পড়তে হত।কয়েকটা নিয়ম,প্রায়শই একটু খটমট লাগতেই পারে। তবে আজ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে আজও ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা হলেও সংশয় রয়েছে।

 

১)দ্য ক্যাপ রুল :

এই নিয়ম অনুসারে, কোনও বল হাওয়া থেকে নামার সময় ফিল্ডারের টুপি কিংবা পোশাকে স্পর্শ করতে পারবে না। সোজা হাতের তালুর মধ্যেই জমা করতে হবে। ক্যাচ ধরার আগে হাতের তালু ছাড়া অন্য কোনও জায়গায় যদি বল লাগে, তাহলে সেটাকে গ্রাউন্ডেড বলে গন্য করা হবে এবং ক্যাচ বৈধ বলে বিবেচনা করা হবে না। সঙ্গে ব্যাটসম্যানও কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন, কারণ তাঁকে আউট দেওয়া হবে না।

২)হ্যান্ডলিং দা বল :

বোলারের কোনও ডেলিভারি একবার ব্যাটে লাগার পর সেটা যদি উইকেটের দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে ব্যাটসম্যান হাতের বাহু দিয়ে সেই বলটাকে কখনই আটকাতে পারবে না। যদি ব্যাটসম্যান তেমনটা করেন, সেক্ষেত্রে তাঁকে আউট দেওয়া হবে।এই নিয়মের একমাত্র ব্যতিক্রম হচ্ছে ব্যাটসম্যান চোট এড়াতে বল হাতদিয়ে স্পর্শ করতে পারবেন। এটি  ৩৩ নং আইনের ২০০০ তম সংস্করণে উল্লেখ আছে। 

৩)অবজেক্ট হিটিং রুল :

এই নিয়ম অনুসারে, যদি কখনও বল স্টেডিয়ামের ছাদ, স্পাইডার ক্যাম কিংবা অন্য যে কোনও বস্তুতে আঘাত করে, তাহলে সেটা 'ডেড বল' হিসেবে বিবেচিত হবে। এমনকি, নিশ্চিত ক্যাচ হলেও সেটা গন্য করা হবে না।

৪)শ্যাডো রুল :

ক্রিকেট খেলার এই নিয়ম অনুসারে, যদি কেউ উইকেটের কাছাকাছি ফিল্ডিং করেন এবং তাঁর ছায়া যদি ক্রিজের উপর এসে পড়ে, তাহলে তাঁকে অবশ্যই সাবধান হতে হবে। কারণ, ব্যাটসম্যান শট না খেলা পর্যন্ত তিনি বিন্দুমাত্র নড়ানড়ি করতে পারবেন না। কারণ ক্রিজের উপর তাঁর ছায়া পড়লে ব্যাটসম্যানের শট খেলতে সমস্যা হতে পারে।




৫)কল ব্যাক :

এই নিয়ম অনুসারে, কখনও আম্পায়ার আউট দেওয়ার পর  বিপক্ষ দলের অধিনায়ক চাইলেএই ব্যাপারে আলোচনা করতে পারেন। আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানাতে পারেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রেই এই নিয়ম প্রয়োগ করা যেতে পারে। যদি রান নেওয়ার সময় ফিল্ডারের সঙ্গে ব্যাটসম্য়ানের ধাক্কাধাক্কি হয় এবং ব্যাটসম্যান মাটিতে পড়ে যান সেক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা যেতে পারে।

৬)পেনাল্টি রুল :

এই নিয়ম অনুসারে, যদি উইকেটকিপার তাঁর হেলমেটটি মাঠের মধ্যেই রেখে দেন এবং ব্যাটসম্যানের শট সেই হেলমেটে গিয়ে লাগে, তাহলে আম্পায়ার ব্যাটিং দলকে পাঁচটি অতিরিক্ত পেনাল্টি রান দিয়ে দেন।

৭)লং স্টপ ফিল্ডিং পজিশন :

আজও অনেকের কাছে এই লংস্টপ ফিল্ডিং পজিশন অজানা রয়েছে। এই নিয়ম অনুসারে উইকেটকিপারের একেবারে পিছনে বাউন্ডারি লাইনে একজন ফিল্ডারকে দাঁড় করানো যেতে পারে।এই অবস্থানটি কখনও কখনও 'ভেরি ফাইন লেগ' হিসাবেও পরিচিত। বিশেষ করে গত কয়েক বছরে টি-২০ ক্রিকেটে এই নয়া নিয়মের জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে। সম্প্রতি টি-২০ ক্রিকেটে অনেক অধিনায়কই এই ফাঁকা জায়গাটায় একজন করে ফিল্ডার রেখে দেন। তবে একদিনের এবং টেস্ট ক্রিকেটে এমন জায়গাতে কখনই ফিল্ডার রাখা হয় না।এতে মাঠের অন্য প্রান্তের যেকোন জায়গা ফাঁকা হয়ে যায়।

This platform is proudly developed and supported by Trenza Softwares