বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ফুটবল খেলার অফসাইডের নিয়ম
আমরা সকলেই ফুটবলের অফসাইড নিয়মটা ভালোভবে আয়ত্ত্বে রাখতে পছন্দ করি। খেলায় অফসাইড একটি গুরুত্বপূর্ন ও জটিল নিয়ম। একটি সঠিক গোল হওয়ার ক্ষেত্রে সেটি অফসাইড হয়েছে কিনা তার ওপর নির্ভর করে। আধুনিক টেকনোলজির মাধ্যমে আরও সূক্ষভাবে অফসাইড নির্ধারন করা সম্ভব হচ্ছে। কিন্ত আমরা কি কখনও ভেবেছি ঠিক কোন কোন ক্ষেত্রে অফসাইড হয় না? কিছু বিশেষ ক্ষেত্রে ফুটবলে অফসাইড নিয়ম গন্য হয় না। চলুন এই বিশেষ নিয়মগুলো দেখে নেওয়া যাক।
থ্রো ইন
ফুটবল খেলায় বল সাইডলাইনের বাইরে চলে গেলে থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু করা হয়। তবে থ্রো ইনের এটাকিং দলের কোনো খেলোয়াড় যদি ডিফেন্ডিং দলের সর্বশেষ প্লেয়ারের পেছন থেকে বল রিসিভ করে তাহলে সে অফসাইড হবে না। এই নিয়ম শুধুমাত্র থ্রো ইনের বেলায় প্রযোয্য হবে।
কর্নার কিক
কর্নার কিক থেকে কোনো অফসাইড হয় না। কেননা কর্নার কিক মাঠের সর্বশেষ পয়েন্ট থেকে নেওয়ার কারনে এখান থেকে অফসাইড হওয়ার সম্ভাবনা থাকে না।
গোল কিক
গোল কিক থেকে অফসাইড হয় না। অর্থাৎ গোলকিপারের করা গোল কিক থেকে এটাকিং দলের কোনো খেলোয়াড় সরাসরি বল রিসিভ করলেও সে অফসাইড হিসেবে গন্য হবে না।
নিজেদের অর্ধ্বে
কোনো প্লেয়ার নিজেদের অর্ধে থেকে তার টিমমেটের কাছ থেকে বল রিসিভ করলে সে অফসাইড হিসেবে গন্য হবে না। এক্ষেত্রে সে যদি প্রতিপক্ষের সর্বশেষ প্লেয়ারের পেছনেও থাকে তবুও সে অফসাইড কাউন্ট হবে না ।
বাংলা
English
