হতে চাও একজন আদর্শ ব্যাটসম্যান?
হতে চাও একজন আদর্শ ব্যাটসম্যান?

হতে চাইলে একজন আদর্শ ব্যাটসম্যান

ক্রিকেট খেলাটা হচ্ছে ব্যাটে-বলের যুদ্ধ।আর সেই যুদ্ধে একজন ব্যাটসম্যানের দায়িত্বটাই একটু বেশী।ব্যাটসম্যান বোলারদের এই ক্রিকেটীয় যুদ্ধে বাঘা বাঘা বোলারদের শাসন করেছে ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে শচীন,ব্রায়ান লারা থেকে শুরু করে বর্তমানের বিরাট কোহলী,জো রুট কিংবা বাবর আজমরা। এইসব তারকা ব্যাটারদের ব্যাটসম্যান হয়ে উঠা একদিনে হয়ে উঠেনি।

আসুন আজ জেনে নিই কিছু ব্যাটিং টিপস যা অনুসরণ করে আপনিও আপনার ব্যাটিংকে করতে পারেন আরও শাণিত কিংবা হয়ে উঠতে পারেন আগামীর কোন তারকা ব্যাটার।

 

 

টিপসঃ বলের উপর মনোযোগ

ব্যাটিং এ উন্নতি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বলের উপর মনোযোগ বাড়ানো অর্থাৎ "আপনার মনোযোগ পুরোপুরি বলের উপর দিন,বলের উপর থেকে মনোযোগ সরাবেন না কিছুতেই"।একটু লক্ষ্য করুন,এখানে বলের উপর তাকিয়ে থাকার কথা বলা হচ্ছে না,বলা হচ্ছে বলের উপর মনোযোগ দেওয়ার কথা।বলের উপর থেকে আপনার চোখ সরাবেন না।

 

অধিকাংশ সময় ব্যাটসম্যানরা ব্যাটিং করবার সময় বলের উপর ফোকাস করতে পারে না। তাই খুব দ্রুতই বল তাদের লাইন মিস করে চলে যায়।মনোযোগ ধরে রাখার এই ব্যাপারটি একদিনে সম্ভব নয়,এর জন্য আপনাকে কয়েকদিন অনুশীলন করতে হবে। প্রথমে আপনার অনেক কষ্ট হবে এবং আপনি তেমন কোন পার্থক্য খুঁজে পাবেন না কিন্ত কয়েকদিন পরই আপনি পার্থক্য খুঁজে পাবেন।

 

টিপসঃ মাঠের ফিল্ডারের দিকে তাকাবেন না,ফাকা জায়গার দিকে তাকান

আপনি যদি মাঠের ফিল্ডারের দিকে তাকান,তখন আপনার মাথায় এই চিন্তা থাকবে যে,"এখানে তো অনেক ফিল্ডার আছে।আমি গ্যাপে বল পাঠাতে পারবো না,ফিল্ডাররা অনায়াসে আমাকে আটকে দেবে।আমি গ্যাপ খুঁজে পাচ্ছি না।" এই ভাবনা আমার মাথায় চলে আসবে আর আপনি স্বাভাবিকভাবে খেলতে পারবেন না।গ্যাপের দিকে বা মাঠের ফাঁকা জায়গার দিকে লক্ষ্য করুন।

যখন গ্যাপ বা ফাঁকা জায়গার দিকে চোখ থাকবে,তখন আপনার মনে এই চিন্তা ঘুরপাক খাবে-"আমি গ্যাপ দেখতে পাচ্ছি,আমি গ্যাপে বল পাঠিয়ে অনায়াসেই রান তুলতে পারব।" তখন দেখবেন আপনি ঠিকই রান তুলতে পারছেন।

আর অবশ্যই আপনি মাঠের যেদিকে সবচেয়ে বেশী রান করতে পারবেন বা মাঠের যে অংশটি আপনার শক্তির জায়গা (সেটা হতে পারে অফ সাইড,অন সাইড কিংবা লং অন) সে জায়গার গ্যাপের দিকেই বেশী নজর দিন।

 

টিপসঃ ছোট ছোট লক্ষ্য স্থির করা।

প্রথমেই আপনি ভাববেন না, আজ আপনি সেঞ্চুরি করবো,আপনি কিন্ত পরের বলেই আউট হতে পারেন।আপনি যে ১০০ রানের দিকে যাত্রা শুরু করেছেন তা কোনো এক বলে সেই মাইলফলকে পৌঁছেই যাবেন,তাই সেঞ্চুরির দিকে নজর না দিয়ে বল বাই বল খেলার চেষ্টা করুন অর্থাৎ পরের বলটি ভালোভাবে খেলার প্রতি নজর দিন। ছোট ছোট লক্ষ্যে এগিয়ে গেলে বড় লক্ষ্য অর্জন হয়ে যাবে অনায়াসেই তাই পরের বলটি ভালোভাবে খেলার প্রতিই নজর দিন

টিপসঃ নিজের শক্তিমত্তা অনুযায়ী খেলা।

আপনি সবচেয়ে ভালো যেভাবে খেলতে পারেন সেভাবেই খেলুন। আপনি যদি ফ্রন্টফুট বা সামনের পায়ে ভালো খেলতে পারেন তবে সামনের পায়েই খেলুন,আপনি যদি ব্যাক-ফুট বা পেছনের পায়ে ভালো খেলতে পারেন তবে ব্যাকফুটেই খেলুন। 

 

This platform is proudly developed and supported by Trenza Softwares