অভাবের তাড়নায় অলিম্পিকের মেডেল বিক্রি
অভাবের তাড়নায় অলিম্পিকের মেডেল বিক্রি

অলিম্পিক মেডেল গলায় জড়ানো যেকোনো এথলেটের স্বপ্ন। অলিম্পিকের প্রতিবারের আসরে হাজারো এথলেট তাদের প্রতিযোগীদের সাথে লড়াই করে একটা মেডেল জয়ের জন্য। এই আরাধ্য পদক  জয় হলে অনেকেই নিজেদের ক্যারিয়ার সফল হিসেবে ধরে নেয়। বহু সাধনার আরাধ্য এই মেডেল এথলেটদের কাছে খুবই অমূল্য হয়ে থাকে। তবে অলিম্পিকের গোল্ড মেডেল অভাবের তাড়নায় বিক্রি করেছিলেন এক এথলেট।

আদ্রিয়ানা আরাউহো ব্রাজিলিয়ান বক্সার। ২০১২ সালের অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন তিনি। তবে চরম অভাবের তাড়নায় তিনি এই অমূল্য জিনিস বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। অভাব তাকে এমনভাবে ঘিরে ধরেছিলো যে তিনি বাধ্য হয়েছিলেন নিজের এই অর্জন বিক্রি করতে। 

 

বক্সিংয়ের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলে অবসর জীবনে বেকায়দায় পড়ে যান আদ্রিয়ানা। বাঁচার তাগিদে পরিকল্পনা করেন বাহিয়া অঞ্চলে একটি রেস্তোরাঁ খোলার। কিন্তু প্রয়োজনীয় অর্থ হাতে ছিল না। এ কারণে পদকটি বিক্রি করে দেন। ঠিক দুই সপ্তাহ পর ব্যথিত আদ্রিয়ানার মুখে যেন হাসি ফোটে। চমকে যান খুশি করার মতো এক খবরে। জেনে যান পদকটি ফেরত পেতে যাচ্ছেন! শুরুতে নিলাম থেকে পদকটির ক্রেতার পরিচয় জানতে পারেননি ।

 

ব্রাজিলিয়ান এক বেটিং কোম্পানি তার মেডেলটি কিনেছিলো। প্রায় দেড় লাখ ব্রাজিলিয়ান রিয়ালে তিনি মেডেলটি বিক্রি করেছিলেন। পরবর্তীতে সুপারবেট ব্রাজিল-এর প্রধান নির্বাহী আলেক্সান্দ্রে ফনসেকার সিদ্ধান্তে আদ্রিয়ানা কে মেডেল টি ফিরিয়ে দেয়া হয়। 

সুপারবেট ব্রাজিলের ব্যবস্থাপনা পরিচালক প্যাত্রিসিয়া প্রাতেস পদক ফেরত দেওয়া নিয়ে বলেন, ‘একজন উচ্চপর্যায়ের অ্যাথলেটের এমন অবস্থা আমাদের ছুঁয়ে গিয়েছিল। সেজন্য আমরা তাকে সাহায্য করতে চেয়েছি যেন তার অবসরটা শান্তিপূর্ণ হয়। আমরা নিলামে পদকটি কিনেছি এটা জানাজানি হওয়ার পর তার সঙ্গে আলোচনায় বসে একাডেমিকে সাহায্য করার প্রস্তাব দিয়েছি।’

This platform is proudly developed and supported by Trenza Softwares