স্বপ্নযাত্রা

ট্রায়ালের নিয়মাবলী
ট্রায়ালের তারিখঃ
২৭শে মে (সকাল ৮টা) এবং
২৮শে মে ২০২৫ (শুধু নির্বাচিত খেলোয়াড়দের জন্য)
উল্লেখ্য, সবাইকে দুইদিনই উপস্থিত থাকার প্রস্তুতি নিয়ে আসতে হবে!
২৭ তারিখ ট্রায়ালের পর সীমিত সংখ্যক ছাত্র পরের দিন সুযোগ পাবেন। (থাকা খাওয়ার ব্যবস্থা নিজের করতে হবে) এক্ষেত্রে, কোচদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- ট্রায়ালের সময় প্রত্যেক খেলোয়াড়কে নিজের ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট, বল, খেলার জুতাসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সঙ্গে আনতে হবে।
- অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
- এক জোড়া কেডস বা রানিং সু (স্পাইক ছাড়া) অবশ্যই সাথে আনতে হবে।
- মনে রাখবেন, ঢাকার ট্রায়ালে অংশ নেওয়া মানেই ক্লাবে খেলার সুযোগ নিশ্চিত নয়। এটি নির্ভর করবে সেখানে উপস্থিত কোচ ও ক্লাব কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর।
- ঢাকায় থাকাকালীন প্রতিযোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।
ট্রায়ালের ভেন্যুঃ
ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ধানমন্ডি ৮ নম্বর, ঢাকা।
গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/RwUUhERVs1eDRkWy7

স্বপ্নযাত্রা
০.০০৳
SKU
Ace-shopnojatra
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উঠতি ক্রিকেটারদের স্বপ্ন ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে ‘এইস স্পোর্টস নেটওয়ার্ক’। ‘স্বপ্নযাত্রা’ নামের এই বিশেষ ট্রায়ালের মাধ্যমে অনেকেই পেতে পারেন পছন্দের ক্লাবে খেলার সুযোগ।
Write Your Own Review
বাংলা
English
