ভারতে তৈরী YB Cricket Ball ।
- ওজন ১৫০-১৫৫ গ্রাম
- ভারতে তৈরী অরিজিনাল বল
- বলের সিম দীর্ঘস্থায়ী
সেরা মানের YB Attack Red ক্রিকেট বল
ক্রিকেটের মূল আকর্ষণ ব্যাটসম্যান আর বোলারের লড়াই। এই খেলার মজা আরো জমে উঠে, যখন এটি হয় টেষ্ট ক্রিকেট। কখনো ব্যাটসম্যান বোলারের কাছে পরাস্ত হন, আবার কখনো বোলার ব্যাটসম্যানের কাছে নাস্তানাবুদ হয়ে অসহায় আত্মসমর্পণ করেন। ২২ গজের এই লড়াইয়ে ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি ক্রিকেট বলও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে টেষ্ট ক্রিকেটের জন্য ২ ধরনের বল হয়। লাল ক্রিকেট বল এবং পিংক ক্রিকেট বল।ক্রিকেট বলের আকৃতি-প্রকৃতিই অনেক সময় ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে।
অনেক ক্রিকেট লিজেন্ডের মতে,টেষ্ট ক্রিকেটে যে ব্যাটসম্যান ভালো খেলতে পারে সেই মূলত ভালো ব্যাটসম্যান। আমাদের দেশের ক্রিকেট কাঠামো সেভাবেই গড়ে উঠা। দেখা যায়,একজন খেলোয়াড়কে শুরুতে অনেক লাল বলের ক্রিকেট খেলতে হয় তাই লাল বল দিয়ে বেশী বেশী অনুশীলন করা জরুরী। পিংক ক্রিকেট বলটি মূলত নাইট টাইম টেষ্টের জন্য ব্যবহার করা হয় এবং সকল ধরনের ক্রিকেট বল পাবেন খেলবেই বাংলাদেশে,তাও আবার বেষ্ট প্রাইসে।
YB Attack Red ক্রিকেট বল তৈরির প্রক্রিয়া
YB Attack Red ক্রিকেট বল সাধারণত ভারতে তৈরী হয়ে থাকে।ক্রিকেট বলগুলি সাধারণত তিনটি স্বতন্ত্র উপাদান দিয়ে তৈরি হয়। কর্ক,দড়ি ও চামড়া ব্যবহার করা হয়ে থাকে। বলের মূল অংশটি কর্ক দিয়ে তৈরি। তারপরে সেই কর্কটিকে আরও শক্তিশালী করার জন্য দড়ি দিয়ে বেশ কয়েকবার শক্তভাবে আবদ্ধ করা হয়। লাল আর সাদা বল প্রায় একইভাবে তৈরি করা হয়। এদের পার্থক্য থাকে বাইরের চামড়ার আবরণে।লাল বলের ক্ষেত্রে সাধারণত চামড়াকে আগেই রঙ করে চামড়া পাকা করার স্থান থেকে বলের কারখানায় পাঠানো হয়। অন্যদিকে সাদা বলের ক্ষেত্রে তা করা হয় না। কারণ চামড়ার রঙ সাদার কাছাকাছিই থাকে।
সব বলেরই থাকে কয়েকটি স্তর। সবচেয়ে ভেতরের মূল অংশটি হচ্ছে গোলাকার কর্ক। এর বাইরে মোটা সুতা দিয়ে পাঁচটি স্তরে কুন্ডলী পাকানো হয়। তার বাইরে থাকে বলের চামড়া। প্রথমে চারটি চামড়া পরিমাপমতো নেয়া হয়। সেলাইপর্ব শেষ হলে এতে নাইট্রোসেলুলোজ স্প্রে করা হয় বল চকচক করার জন্য। লাল বলের জন্য লাল রঞ্জক পদার্থ দেয়া হয়।
অন্যান্য ক্রিকেট বলের সাথে পার্থক্য
অন্যান্য ক্রিকেট বলের সাথে YB Attack Red ক্রিকেট বলের কিছু পার্থক্য রয়েছে। এইসব পার্থক্যের কারনেই অনেকের কাছে YB Attack Red ক্রিকেট বল সবার জন্য সেরা।
YB Attack Red ক্রিকেট বলের সিম অনেক দীর্ঘস্থায়ী হয় .সহজেই সিম নষ্ট হয় না ফলে দীর্ঘসময় ধরে YB Attack Red ক্রিকেট বলে সুইং পাওয়া যায়।এছাড়া YB Attack Red ক্রিকেট বলের সিম দীর্ঘস্থায়ী হয় তাই বলটি টেকে অনেকদিন এবং দীর্ঘস্থায়ী হয়।সবধরণের পিচের জন্য YB Attack Red ক্রিকেট বল সেরা। যে কোন পিচে এই বল দিয়ে খেলে বোলার এবং ব্যাটসম্যান উভয়ই সমান সুবিধা পেয়ে থাকে। YB Attack Red ক্রিকেট বলের ওজন সাধারণত ১৫০-১৫৫ গ্রাম।
YB Attack Red ক্রিকেট বলের বাংলাদেশে দাম কত?
আমাদের দেশে বিভিন্ন দামের YB Attack Red ক্রিকেট বল পাওয়া গেলেও সেগুলো অনেক সময় অরিজিনাল নাও হতে পারে তবে ভারতে তৈরি অরিজিনাল YB Attack Red ক্রিকেট বল পাওয়া যায় খেলবেই বাংলাদেশে।মানের সাথে দামেও সেরা খেলবেই বাংলাদেশ।মাত্র ৭৫০ টাকায় অরিজিনাল YB Attack Red ক্রিকেট বল পেতে এখনি অর্ডার করুন আমাদের ওয়েব সাইটে।
-
AwesomeThis ball is far better than Kookaburra or sg ball of same price.Seam is too good to swing.
রিভিউ করেছেন Md.Modabbir Hossain Khan Oronno
Posted on
খেলাধুলা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা করা অত্যন্ত জরুরি। আর খেলাধুলার অনুভূতি আরও আনন্দময় করে তোলে সঠিক খেলাধুলার সামগ্রী। বিভিন্ন ধরণের খেলাধুলার জন্য আলাদা আলাদা সামগ্রীর প্রয়োজন হয়।
- ফুটবল খেলার জন্য: ফুটবল, গোলপোস্ট, জার্সি, শর্টস, মোজা, বুট, শিন গার্ড
- ক্রিকেট খেলার জন্য: ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, উইকেটকিপিং গ্লাভস, হেলমেট, প্যাড
- টেনিস খেলার জন্য: টেনিস র্যাকেট, বল, জাল, জার্সি, শর্টস
- ব্যাডমিন্টন খেলার জন্য: ব্যাডমিন্টন র্যাকেট, শাটলকক, জাল, জার্সি, শর্টস
- সাঁতার কাটার জন্য: সাঁতারের পোশাক, টুপি, চশমা, ইয়ারপ্লাগ
- জিম খেলার জন্য: ডাম্বেল, বারবেল, ট্রেডমিল, স্টেশনারি বাইক, ম্যাট
- খেলার ধরণ: আপনি কোন খেলা খেলতে চান তার উপর নির্ভর করে সামগ্রী কিনতে হবে।
- বয়স: খেলোয়াড়ের বয়স অনুযায়ী সামগ্রীর আকার ও ওজন নির্বাচন করতে হবে।
- দক্ষতা: আপনার দক্ষতা স্তরের সাথে মানানসই সামগ্রী কিনুন।
- মান: টেকসই এবং উচ্চমানের সামগ্রী কিনুন যা দীর্ঘস্থায়ী হবে।
- সাঁতার কাটার জন্য: সাঁতারের পোশাক, টুপি, চশমা, ইয়ারপ্লাগ
- মূল্য: আপনার বাজেট অনুযায়ী সামগ্রী কিনুন।
খেলাধুলার সামগ্রী বিভিন্ন স্পোর্টস শপ, ডিপার্টমেন্ট স্টোর এবং অনলাইনে পাওয়া যায়।
- নাইকি
- অ্যাডিডাস
- পুমা
- গ্রেড
- আলম্পিনা
- ডেক্যাথলন
নিয়মিত খেলাধুলা করুন এবং সুস্থ থাকুন!
খেলাধুলা শুধুমাত্র একটি বিনোদন বা সময় কাটানোর মাধ্যম নয়, বরং এটি আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করার মাধ্যমে আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি। আর সঠিক খেলাধুলার সামগ্রী ব্যবহার করলে খেলাধুলার আনন্দ আরও বৃদ্ধি পায়।
বাংলা
English 