ব্যাট একজন ব্যাটসম্যানের জন্য অনেক গুরুত্বপূর্ণ । আমদের মধ্যে অনেকেরই কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায় কোন ব্যাট কিনবো ,কিভাবে ভালো ব্যাট চিনব তা নিয়ে, তাই নিজের জন্য ভালো ব্যাট বেছে নিতে এই কৌশলগুলো মাথায় রাখতে হবে।
১. কোন ব্র্যান্ডের ব্যাট ভালো?
কোন একটি ব্রান্ডের(SS,SG,AP ইত্যাদি) ব্যাটই কিনতে হবে এমন কিন্ত নয়। আপনার ব্যাটিং এর ধরনের উপর নির্ভর করে ব্যাট বাছাই করুন। বাংলাদেশ SS, SG, DSC, SF এই ব্র্যান্ডগুলোর ব্যাট সবচেয়ে বেশী বিক্রি হয়।
২. বেছে নিন সঠিক সাইজ
নিজের জন্য সঠিক সাইজের ব্যাট বেছে নিতে হবে। ব্যাটের সঠিক সাইজ জানতে ব্যাট কেনার সময় ব্যাট নিজের পাশে রাখুন ব্যাট যদি আপনার পকেট পর্যন্ত আসে তাহলে বুঝে নিতে হবে ব্যাটের সাইজ ঠিক আছে।
৩. বেছে নিন সঠিক ওজন
ব্যাটের ওজন খেলোয়াড়ের খেলার ধরনের সাথে সামাঞ্জস্যপূর্ণ হতে হবে, সাধারণত ব্যাটের ওজন ১১৫০ গ্রাম থেকে ১৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। যেমনঃ লিটন দাস বেশ হালকা ব্যাট দিয়ে ব্যাটিং করেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ খানিকটা ভারী ব্যাট দিয়ে খেলেন।
৪. ইংলিশ উইলো নাকি কাশ্মির উইলো?
ইংলিশ উইলো নিবেন নাকি কাশ্মিরি উইলো? যদি নতুন খেলোয়াড় হয়ে থাকেন তবে কাশ্মিরি উইলোর ব্যাট কেনা ভালো কারণ কাশ্মিরি উইলো একটু বেশি দিন টিকে ইংলিশ উইলো তুলনায় এবং দামও কিছুটা কম হয়ে থাকে। ইংলিশ উইলোর ব্যাট অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া ব্যাবহার না করাটাই শ্রেয় কারণ ব্যাটের যত্ন সঠিকভাবে না নিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
৫. গ্রেইন (grain) দেখে ব্যাট কিনুন
ব্যাটের উপরের লম্বা দাগগুলোকে grain বলে। ভালো ব্যাটে গ্রেইন বেশী এবিং দামও বেশী। ব্যাটে ৫-৬ টি grain থাকলেই ব্যাট কিনতে পারেন।
৬. অরিজিনাল ব্যাট কিনুন
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি। খালি চোখে আসল পণ্য বুঝতে অয়ারা কঠিন। কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা আসল ব্যাট বিক্রি করে থাকে। আপনি দেশের যেকোন প্রান্ত থেকে অরিজিনাল ব্যাট কিনতে পারবেন। সেরা দামে সেরা পণ্য পেতে যোগাযোগ করুনঃ www.facebook.com/khelbeibangladesh
বাংলা
English 