জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড এ পাড়ি জমানো পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো ফিটনেস ও স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার জন্য সমাদৃত। কিন্তু তিনি কিভাবে এই ফিটনেস ও স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা সবসময় মেনে চলে আসছেন, কি সেই রহস্য ?
ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রেনিং সেশনঃ
ট্রেনিং সেশনের শুরুটা করেন তিনি হালকা জগিং, স্ট্রেচিং ও কার্ডিও এক্সারসাইজের মাধ্যমে। রোনালদোর ট্রেনিং সেশন মূলত ২ ভাগে বিভক্ত,
১। কার্ডিওভাস্কুলার ট্রেনিং যেমন- রানিং কিংবা রোইং(Rowing)
২। ওয়েট লিফটিং ট্রেনিং।
রোনালদো তার ট্রেনিং সেশন এমনভাবে সজিয়ে নেন যেন তার শক্তির পাশাপাশি স্ট্যামিনা বৃদ্ধিতেও সাহায্য করে।
ক্রিস্তিয়ানো রোনালদোর ডায়েটঃ
রোনালদোর মতে ভালো ট্রেনিং সেশনের পাশাপাশি ভালো ডায়েট থাকাটাও অত্যন্ত জরুরী। রোনালদো সাধারণত হাই প্রোটিন ডায়েট মেনে চলেন সাথে শাকসবজি ও প্রচুর পরিমাণে ফলমূল খেয়ে থাকেন এবং চিনি জাতীয় খাবার একদম পরিহার করেন। তিনি দিনে ৫-৬ বার অল্প পরিমাণে খাবার খেয়ে থাকেন যেন তার শরীরে সবসময় এনার্জি থাকে। তবে রোনালদোর ডায়েটের সবচেয়ে মুখ্য বিষয় হল তিনি কার্বোনেটেড ড্রিংকস ও এ্যলকোহল একদমই এড়িয়ে চলেন।
রোনালদোর ফিটনেসের অন্যান্য রহস্যঃ
রোনালদোর মতে শরীরের ট্রেনিং-এর পাশাপাশি মানসিক শক্তি বৃদ্ধির জন্যও কাজ করা উচিত। সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য জীবনে শৃঙ্খলা মেনে চলা ও রুটিন মেনে চলা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ট্রেনিং, ম্যাচ এসবের বাহিরে রোনালদো বাকি সময় নিজের পরিবার ও বন্ধুদের সাথে কাটান যা কিনা তার মানসিক শান্তির পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাত্রাতেও সাহায্য করে।
বাংলা
English 